লর্ডস-ইডেন গার্ডেন্সের মতো সিলেটেও বাজবে ঘণ্টা

রবিউল ইসলাম, সিলেট থেকে
০১ নভেম্বর ২০১৮, ১৭:৫৪আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৭:৫৯

এই ঘণ্টা বাজিয়ে শুরু হবে খেলা সিলেট শহরের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে লাক্কাতুরা এলাকায় সবুজের সান্নিধ্যে থাকা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। একদিকে টিলা, অন্যদিকে দিগন্ত বিস্তৃত চা বাগান- নয়নাভিরাম এই স্টেডিয়ামটি শনিবার থেকে বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে। 

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে একটু অন্যভাবে অভিষেক হচ্ছে স্টেডিয়ামটির। লর্ডস ও ইডেন গার্ডেন্সের মতো সিলেটেও টেস্ট শুরু হবে ঘণ্টা বাজিয়ে। সর্বপ্রথম এই রীতি লর্ডসে প্রথম চালু হয়েছিল। সেখানে টেস্টের প্রতিদিন খেলা শুরু হওয়ার ৫ মিনিট আগে ঢাউস আকারের একটি বেল বাজানো হয়। যা ক্রিকেটবিশ্বে ‘ফাইভ মিনিটস বেল’ নামে পরিচিত। পরবর্তীতে ইডেন গার্ডেন্সেও চালু হয় এই রীতি। এবার সিলেটের অভিষেক টেস্টের মধ্য দিয়ে বাংলাদেশও যোগ দিচ্ছে এই তালিকায়।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম নাদেল বলেছেন, ‘(সিলেটের) অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখতে বেল (ঘণ্টা) আনা হয়েছে। এই বেল বাজিয়ে শুরু হবে সিলেটের টেস্ট।’ সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক কিংবা বিখ্যাত কোনও ব্যক্তি ঘণ্টা বাজানোর সম্মানসূচক দায়িত্ব পান। শনিবার সিলেটে হয়তো এমন কিছুই ঘটবে। যদিও বিষয়টি চমক হিসেবেই রাখছেন শফিউল আলম।

সিলেটের টেস্ট অভিষেক স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। অভিষেক ম্যাচ উপলক্ষে করা স্যুভেনিয়রে সিলেটের ক্রিকেটের ইতিহাস, ঐতিহ্যসহ নানা বিষয় নিয়ে বিশেষ প্রকাশনা থাকবে। এছাড়া টসের জন্য স্মারক ‘কয়েন’ করা হয়েছে। দুই দলের ক্রিকেটার, কর্মকর্তা ও সাংবাদিকদের জন্য থাকছে বিশেষ স্মারক। অভিষেক টেস্টে দর্শকদের কেনা টিকিটও ‘স্মারক’ হিসেবে গণ্য হবে।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সিলেটের। যদিও এ বছরই প্রথমবার বাংলাদেশ দল খেলেছে এই স্টেডিয়ামে। বাংলাদেশের দলের খেলার মতো টেস্ট অভিষেকেও কি দেরি হয়ে গেল সিলেটের? সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার তেমনটা মনে করেন না। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘না দেরিতে হয়নি। একদম সঠিক সময়েই টেস্টের অভিষেক হচ্ছে এই স্টেডিয়ামটির। এর আগে অনেক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। আগে হলে হয়তো এত ভালোভাবে শুরু করতে পারতো না স্টেডিয়ামটি।’

লডর্স ও ইডেন গার্ডেন্সের মতো সিলেটেও ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরুর বিষয়ে তার বক্তব্য, ‘ঘণ্টা একটা ঐতিহ্য হতে পারে। কিন্তু এটা কোনও ভেন্যুর জন্য গুরুত্বপূর্ণ কিছু নয়। টেস্ট ভেন্যুর জন্য উইকেট, ড্রেসিং রুম কতটা ভালো, এটাই গুরুত্বপূর্ণ।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক