এখনই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোখ বাংলাদেশের

রবিউল ইসলাম, সিলেট থেকে
০২ নভেম্বর ২০১৮, ১৬:৫০আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৬:৫০

প্রস্তুত বাংলাদেশ চার মাসের বিরতি দিয়ে আবারও টেস্ট ক্রিকেটে বাংলাদেশ। সিলেটে শনিবার তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে তারা। ওই সিরিজের প্রস্তুতি হিসেবেই জিম্বাবুয়েকে মোকাবিলা করতে চায় বাংলাদেশ। তাছাড়া সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাজেভাবে টেস্ট সিরিজ হারের ক্ষত সেরে তোলার উপলক্ষ হিসেবে একে দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
সিলেটের অভিষেক টেস্টটি জয়ে রাঙাতে চায় বাংলাদেশ। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইওয়াশের হতাশা ভুলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জও এটি। তাছাড়া ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠে পরের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতিও সেরে নিতে চায় স্বাগতিকরা।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে শুক্রবার এসব কথাই শোনালেন মাহমুদউল্লাহ, ‘ওয়েস্ট ইন্ডিজে আমরা ভালো করতে পারিনি। দেশের মাটিতে আমাদের ভালো করার সুযোগ আছে। জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ আছে। তার আগে এই দুই ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেখাতে পারব আশা করি।’

আপাতত সিরিজ নিয়ে নয়, প্রথম ম্যাচ নিয়েই ভাবনা মাহমুদউল্লাহর। টেস্ট অধিনায়ক বলেছেন, ‘প্রথম ম্যাচে আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে ভালো ফল পেলে তার আত্মবিশ্বাস দ্বিতীয় টেস্টে কাজে লাগবে। আপাতত প্রথম টেস্টটি জিততে চাই।’

একাদশে সাকিব আল হাসান না থাকা মানে বাড়তি একজন ব্যাটসম্যান কিংবা একজন বোলারকে নিতে হয়। তখন দলের কম্বিনেশন সাজানো একটু হলেও চ্যালেঞ্জিং হয়ে পড়ে মনে করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান, ‘সাকিব সবসময় দলকে একটা ভারসাম্য এনে দেয়। তার অনুপস্থিতিতে আমাদের একজন অতিরিক্ত বোলার কিংবা ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে। সাকিব থাকলে আমাদের সেরা একাদশ সাজানো নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না।’

অবশ্য সাকিব-তামিম না থাকায় তরুণরা নিজেদের প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছে। এটাও ইতিবাচক চোখে দেখছেন মাহমুদউল্লাহ, ‘সাকিব-তামিমের না থাকা তরুণদের জন্য দারুণ সুযোগ। আমার জন্যও তাই। আমরা এ সুযোগ কীভাবে দেখছি এবং কতটা উদগ্রীব আছি পারফরম্যান্স করতে, সেটাই গুরুত্বপূর্ণ। এই চ্যালেঞ্জগুলো আমাদের নিতে হবে। প্রত্যেকেই পারফরম্যান্স করতে মুখিয়ে আছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম