টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাজমুল-আরিফুলের অভিষেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৮, ০৯:৪০আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১০:২৮

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের একটি মুহূর্ত সিলেটে সিরিজের প্রথম টেস্টে টস হেরেছে বাংলাদেশ। টস জয়ী ‍জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশকে নামতে হয়েছে ফিল্ডিংয়ে। টেস্ট অভিষিক্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ দিনের ক্রিকেটে অভিষেক হয়েছে অলরাউন্ডার আরিফুল হক ও স্পিনার নাজমুল ইসলামের।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তাদের আগেই, এবার টেস্ট আঙিনাতেও পা রাখলেন আরিফুল ও নাজমুল। অলরাউন্ডার আরিফুল একাদশে দ্বিতীয় পেসার হিসেবে কাজ করবেন আবু জায়েদ রাহীর সঙ্গে। স্পিন নির্ভর পিচে স্পিনারের সংখ্যা বেশি হওয়াই স্বাভাবিক। অভিষিক্ত নাজমুলের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

সিলেটের অভিষেক টেস্ট জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ তেমন প্রত্যাশার কথাই জানিয়েছেন। আগের ৭টি টেস্ট ভেন্যু জয় দিয়ে রাঙাতে পারেনি টাইগাররা। এবার ইতিহাস বদলানোর অপেক্ষায় স্বাগতিকরা। দলের সবার সংকল্প প্রতিধ্বনিত মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আমরা টেস্ট সিরিজে খেলতে নামবো। আমি সিরিজ জিততে আশাবাদী। ভেন্যুটা অনেক সুন্দর। আমরা জয় দিয়ে সিলেটের অভিষেক টেস্ট উদযাপন করতে চাই।’

এক সময় পিছিয়ে থাকলেও এখন জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। পরিসংখ্যানেই তা প্রতিফলিত। টেস্টে দুই দলের শেষ চারটি লড়াইয়েই বাংলাদেশ জয় পেয়েছে। এর মধ্যে ২০১৪ সালে বাংলাদেশ সফরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল জিম্বাবুয়ে। তবে অতীতের সাফল্যে এখনও এগিয়ে অতিথিরা। দুই দলের আগের ১৪টি টেস্টে বাংলাদেশ জিতেছে ৫টি, জিম্বাবুয়ে ৬টি, বাকি ৩ ম্যাচ ড্র।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ব্র্যান্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম