‘মাঠে তো তোকে খুঁজেই পাই না’

রবিউল ইসলাম, সিলেট থেকে
০৩ নভেম্বর ২০১৮, ২০:১১আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ২০:১৩

সংবাদ সম্মেলনে রাহী তিনি নিজে সিলেটের মানুষ, তার ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যের জনপদটি। আন্তর্জাতিক ক্রিকেটে আবু জায়েদ রাহীর অভিষেক গত ফেব্রুয়ারিতে, সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। সিলেটের অভিষেক টেস্টে তার কাঁধেই বাংলাদেশের পেস আক্রমণের দায়িত্ব। অথচ এমন ঐতিহাসিক দিনে তার পাশে পরিবারের কেউ নেই! প্রথম টেস্টের প্রথম দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাহীর পরিবারের কোনও সদস্য ছিলেন না। এমনকি তার মা-ও আসেননি মাঠে।

কেন আসেননি? সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠতে রাহী জানালেন, “বিপিএলের সময় আম্মু মাঠে এসেছিলেন। তখনই তিনি বলেছিলেন, ‘মাঠে তো তোকে খুঁজেই পাই না। এরপর আর মাঠে বসে না, টিভিতে তোর খেলা দেখবো। এত ঝামেলা করতে পারবো না।’ তাই মা আসেননি মাঠে। বাসা থেকে অন্য কেউও আসেনি।”

বড় ভাইকে মিষ্টি খাওয়াচ্ছেন রাহী, পাশে তার মা তিনি এখন ‘লোকাল হিরো’, সিলেটের মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। খ্যাতির বিড়ম্বনাও সইতে হয় মাঝে মাঝে, যে কেউ অনুরোধ করে টিকিটের জন্য। এবার অবশ্য সেই ‘যন্ত্রণা’র সামনে পড়তে হয়নি রাহীকে, ‘এবার টিকিটের জন্য কেউ অনুরোধ করেনি। বিপিএলের গত আসরের পর সবাইকে বলেছিলাম যে আমি এখানে খেলতে এসেছি, কাউকে টিকিট দিতে নয়। আমি কয়েকটা মাত্র টিকিট পাই। তাই এবার কেউ টিকিট চায়নি।’

ভক্তদের ভালোবাসায় আপ্লুত হলেও সিলেটে একা থাকতেই ভালো লাগে তরুণ ডানহাতি পেসারের, ‘মাঝে মাঝে মনে হয় ফ্যান থাকলে ভালোই হয়। কিন্তু সিলেটে ঘুরতে বের হলে মনে হয় ফ্যান না থাকাই ভালো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম