জিম্বাবুয়েকে ১৫০ রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ

রবিউল ইসলাম, সিলেট থেকে
০৪ নভেম্বর ২০১৮, ২০:০৪আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২০:০৯

হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে সিলেট টেস্টের প্রথম দিন শেষে ব্যাট হাতে বাংলাদেশকে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল জিম্বাবুয়ে। তাদের লাগাম টেনে ধরতে রবিবার স্বাগতিকদের লক্ষ্য ছিল প্রতিপক্ষকে ৩২০ রানের মধ্যে আটকে দেওয়া। তাইজুল ইসলামের ঘূর্ণিতে তারা পুরোপুরি সফল। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ হয়েছে দ্বিতীয় দিন। এবার জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে ১৫০ রানের মধ্যে থামাতে চায় বাংলাদেশ।

দ্বিতীয় দিনের খেলায় প্রথম সেশনেই জিম্বাবুয়েকে ২৮২ রানে অলআউট করে স্বাগতিকরা। কিন্তু সফরকারীদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় তারা। তাতে ১৩৯ রানের বড় লিড পায় জিম্বাবুয়ে, দিন শেষ হওয়ার আগে স্কোরবোর্ডে আরও একটি রান যোগ করেছে তারা। ১৪০ রানে এগিয়ে থেকে জিম্বাবুয়ে তৃতীয় দিন শুরু করবে। এদিন বাংলাদেশের পরিকল্পনা কী হবে সেটাই দিন শেষে সংবাদ সম্মেলনে জানালেন তাইজুল।

উইকেটের অবস্থা বাংলাদেশের অনুকূলে যাবে বিশ্বাস এই স্পিনারের, ‘আমরা জয়ের চিন্তাই করছি। ম্যাচে এখনও তিন দিন বাকি আছে এবং সেটা অনেক লম্বা সময়। আর সময় যত গড়াবে উইকেটের অবস্থা ততই খারাপ হবে। তাদের ১৫০ রানের (দ্বিতীয় ইনিংস) মধ্যে রাখতে পারলে ভালো কিছু হবে।’ 

সিলেটের এই ফ্ল্যাট উইকেটে শেষ ইনিংসে ব্যাট করা বেশ কঠিন। জিম্বাবুয়েকে ১৫০ রানে যদি আটকানো যায়, তাও বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়াবে ২৯১ রানের। এত রান তাড়া করে জেতার রেকর্ড তাদের নেই। তাছাড়া শেষ ইনিংসে ব্যাট করে বাংলাদেশের জয়ের রেকর্ড খুব একটা নেই। সব মিলিয়ে তিন ম্যাচে রান তাড়া করে জিতেছে তারা। তাইজুল মনে করেন বাংলাদেশ রেকর্ড গড়েই জিতবে, ‘টেস্ট হচ্ছে রেকর্ডের খেলা। এখানেই রেকর্ড বেশি হয়। আমরাও আশাবাদী দল সফল হবে।’

বাংলাদেশ ব্যাটিংয়ে ব্যর্থ হলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল স্পিনার তাইজুল। ৬ উইকেট নিয়েছেন ১০৮ রান দিয়ে। এমন অর্জনটা আনন্দের হলো না স্বাগতিক ব্যাটসম্যানরা দাঁড়াতে না পারায়। অবশ্য তাইজুল আশাবাদী তৃতীয় দিন হবে তাদের, ‘আসলে ক্রিকেটে কখনও ভালো হবে, কখনও খারাপ হবে। সকালে আমাদের সময়টা ভালো কেটেছে। লাঞ্চের পর থেকে আমাদের বাজে সময় গেছে। আমাদের হাতে আরও তিন দিন আছে, আমরা চেষ্টা করব তাদের দ্রুত অলআউট করে ব্যাটিংটা ভালোভাবে করতে।’

এই ফ্ল্যাট উইকেটে বল হাতে পরিকল্পনা করে ঘুরে দাঁড়ানো কঠিন। তাইজুল অবশ্য কৌশল জানেন, ‘উইকেট ফ্ল্যাট হলে নিয়ন্ত্রিত বোলিং করতে হয়। অফ স্টাম্পের বাইরে বেশি জায়গা না দিয়ে বল করতে হয়। আমি সেটাই করার চেষ্টা করেছি। তৃতীয় দিনও তেমনই করব।’

সংবাদ সম্মেলনে এসেছিলেন বোলার, কিন্তু বারবার তাকে ঘুরেফিরে প্রশ্ন শুনতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। তাই তেমন গুছিয়ে কিছু বলতে পারলেন না তাইজুল। তবে আশা হারাচ্ছেন না দলকে নিয়ে, ‘আমাদের ব্যাটসম্যানরা যে এর আগে ভালো করেনি তা নয়। ক্রিকেটে এমন দিন আসতেই পারে। আমরা চেষ্টা করব সামনে ভালো করার। ব্যাটসম্যানদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে ব্যর্থতার আগেও আমরা বড় বড় দলকে হারিয়েছি। আর দুই একটা সিরিজ এমন হতেই পারে। আমাদের ম্যাচ শেষ হয়ে গেছে তাও কিন্তু নয়। এখনও সময় আছে ম্যাচে ফেরার।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম