অভিষিক্ত ফোকসের ব্যাটে স্বস্তিতে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০১৮, ১৭:৪৭আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৮:১৪

অভিষেক টেস্টেই হাফসেঞ্চুরি করলেন ফোকস শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের দুটি গুরুত্বপূর্ণ জায়গায় আন্তর্জাতিক অভিষেক হলো রোরি বার্নস ও বেন ফোকসের। ওপেনার হিসেবে বার্নস (৯) প্রথম ইনিংসে তেমন অবদান রাখতে না পারলেও উইকেটরক্ষক ব্যাটসম্যান ফোকস ছিলেন ঝলমলে। সেঞ্চুরির হাতছানি নিয়ে গলে টেস্টের প্রথম দিন শেষ করেছেন তিনি।

টস জিতে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। তবে ফোকসের অপরাজিত ৮৭ রানের ইনিংসে ৮ উইকেটে ৩২১ রানে মঙ্গলবারের খেলা শেষ করেছে সফরকারীরা।

দিলরুয়ান পেরেরা ও সুরাঙ্গা লাকমলের তোপে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় শুরু হয় ইংল্যান্ডের। প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে কেবল ওপেনার কিটন জেনিংস ও অধিনায়ক জো রুটের ৬২ রানের জুটিই ছিল বলার মতো। জেনিংস ৪৬ ও রুট ৩৫ রানে আউট হন।

১০৩ রানে তারা ৫ উইকেট হারালে জস বাটলার ও ফোকসের ৬১ রান প্রতিরোধ গড়ে। বাটলার ৩৮ রানে বিদায় নিলে স্যাম কারান ও আদিল রশিদের সঙ্গে আরও দুটি পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন ফোকস।

কারানের সঙ্গে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ৮৮ রানের জুটি ছিল দিনের সর্বোচ্চ। ৪৮ রানে আকিলা ধনঞ্জয়ার শিকার হন কারান। রশিদের সঙ্গে ফোকসের জুটি ছিল ৫৪ রানের। রশিদকে ৩৫ রানে নিজের চতুর্থ উইকেট বানান দিলরুয়ান।

১১১ বলে ক্যারিয়ারের প্রথম ম্যাচে ফিফটি করার পর ফোকস অভিষেক সেঞ্চুরির অপেক্ষায়। আর মাত্র ১৩টি রান দূরে এই ডানহাতি ব্যাটসম্যান। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে জ্যাক লিচ ১৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

দিলরুয়ান সর্বোচ্চ ৪ উইকেট নেন, দুটি লাকমলের। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম