আফজালুর রহমান সিনহার স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ২০:৩৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২১:১৯

সংবাদ সম্মেলন শেষে মঞ্চে উপস্থিত অতিথিরা গত ৮ আগস্ট না ফেরার দেশে চলে যান বিশিষ্ট ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহা। তার স্মরণে আয়োজন করা হচ্ছে ‘কায়সার সিনহা মেমোরিয়াল সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট’। বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রয়াত এই সভাপতি কায়সার সিনহা নামেও পরিচিত ছিলেন।

বুধবার ঢাকা ক্লাবের স্যামসন হলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়।

ফতুল্লা ক্রিকেট গ্রাউন্ডে ৯ ও ১০ নভেম্বর হবে এই প্রতিযোগিতা। দেশ ও বিদেশের ১২টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। চারটি গ্রুপে তিনটি করে দল লড়াই করবে। ১ নম্বর গ্রুপে আছে সিসিএফসি, উত্তরা ক্লাব ও ক্যাডেট কলেজ। রয়্যাল সেলানগর, চিটাগং ক্লাব ও বালিসেরা ভ্যালে ক্লাব আছে ২ নম্বর গ্রুপে। তৃতীয় গ্রুপে ক্যালকাটা ক্লাব, ঢাকা ক্লাব (লাল), চিটাগং সিনিয়র ক্লাব লড়াই করবে। স্যাটারডে ক্লাব, ঢাকা ক্লাব (সবুজ) ও গুলশান ক্লাবকে নিয়ে চতুর্থ গ্রুপ।

বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খানের এই টুর্নামেন্ট খেলার কথা।

টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। ভারতের চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ এই ক্রীড়া সংগঠক।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক