৭ ম্যাচ পর অস্ট্রেলিয়ার ওয়ানডে জয়

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৮, ২৩:১৪আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২৩:১৯

অস্ট্রেলিয়ার উইকেট উৎসব অবশেষে ওয়ানডেতে জয়ের মুখ দেখলো অস্ট্রেলিয়া। ৭ ম্যাচ পর প্রথমবার জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। শুক্রবার অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকরা ফিরিয়েছে ১-১ সমতা।

২৩১ রান করার পরও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ২০১৮ সালে মাত্র দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। জানুয়ারিতে এই অ্যাডিলেডেই শেষবার ৫০ ওভারের ম্যাচে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছিল স্বাগতিকরা। মাঝে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচেও সঙ্গী হয়েছিল হারের হতাশা। শুক্রবার হারের বৃত্ত ভেঙে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছে অ্যারন ফিঞ্চরা।

দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। ৪৮.৩ ওভারে স্বাগতিকরা অলআউট হয় ২৩১ রানে। এই সংগ্রহটাও সফরকারীদের জন্য কঠিন করে তোলেন অস্ট্রেলিয়ান বোলাররা। স্বাগতিক পেসারদের তোপের মুখে প্রোটিয়ারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে ২২৪ রান।

অস্ট্রেলিয়ার ইনিংসে কোনও হাফসেঞ্চুরি পর্যন্ত নেই। কাগিসো রাবাদা (৪/৫৪), ডোয়াইন প্রিটোরিয়াস (৩/৩২) ও ডেল স্টেইনের (২/৩১) পেসের সামনে সর্বোচ্চ ৪৭ রান আসে অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে। ৪৪ রান করেছেন ক্রিস লিন, আর ম্যাচসেরার পুরস্কার জেতা ওপেনার অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে আসে ৪১ রান।

দক্ষিণ আফ্রিকার বোলারদের পর জ্বলে ওঠেন স্বাগতিক বোলাররাও। মার্কাস স্টোয়িনিস (৩/৩৫), জশ হ্যাজেলউড (২/৪২) ও মিচেল মার্শের (২/৫১) তোপের মুখে বড় স্কোর গড়তে পারেনি প্রোটিয়ারা। ডেভিড মিলারের ৫১ ও ফাফ দু প্লেসির ৪৭ রানও পারেনি সফরকারীদের হার এড়াতে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম