বাজে হারে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৮, ১০:৫১আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১১:১৭

ওয়েস্ট ইন্ডিজের উইকেট উদযাপন বোলাররা আশা জাগিয়েছিলেন খুব ভালোমতো। কিন্তু ব্যাট হাতে বাংলাদেশের মেয়েরা করলো অসহায় আত্মসমর্পণ। যাতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় লজ্জা দিয়ে শুরু হলো বাংলাদেশের মিশন। আজ (শনিবার) ভোরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সালমা খাতুনদের হার ৬০ রানে।

গায়ানায় জাহানারা আলম (৩/২৩) ও রুমানা আহমেদের (২/১৬) চমৎকার বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা করতে পারে ১০৬ রান। জবাবে ব্যাটিং লজ্জায় ডোবা বাংলাদেশ ১৪.৪ ওভারে অলআউট হয় মাত্র ৪৬ রানে।

ব্যাট হাতে বাংলাদেশের কেউই যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। সর্বোচ্চ ৮ রান করেছেন ফারজানা হক। দ্বিতীয় সর্বোচ্চ (৭) রান এসেছে অতিরিক্ত থেকে! ডেন্ড্রা ডোটিনের পেস আগুনে পুড়ে খাক হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন। ক্যারিবিয়ান এই পেসারের কাছেই মূলত হেরেছে সালমারা। তিনি মাত্র ৫ রান খরচায় পেয়েছেন ৫ উইকেট।

অথচ বোলিংয়ে কী চমৎকার দিনই না কাটিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে যেমন সাফল্য এসেছে, তেমনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কার্যকরী ভূমিকা রেখেছে স্পিনও। রুমানা ছাড়াও খাদিজা তুল কুবরা (১/১৯) ও সালমার (১/২১) মিতব্যয়ী বোলিং চলতি বিশ্বকাপে ভালো কিছুরই ইঙ্গিত দিয়ে রেখেছে।

বাংলাদেশের বোলারদের সামনে খেই হারিয়ে ৫০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছিল ক্যারিবিয়ানরা। তবে শেষ দিকে কাইসিয়া নাইটের ৩২ রানের ইনিংসে ভর করে তাদের স্কোর ছাড়ায় ১০০। ২৯ রান করেন অধিনায়ক স্টেফিনে টেলর।

ওয়েস্ট ইন্ডিজের করা ১০৬ রানই বাংলাদেশের জন্য হয়ে দাঁড়ায় কঠিন পথ। শামিমা সুলতানার (৫) আউটে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। খানিক পর জাহানারা আলমও (৩) ফেরেন সাজঘরে। শুরুর ওই ধাক্কা আর সামলাতে পারেনি বাংলাদেশ। এরপর হারিয়েছে একের পর এক উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম