সিরিজে সমতা ফেরালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৮, ১২:০৮আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১২:১২

ম্যাচসেরা শাহিন আফ্রিদি পেয়েছেন ৪ উইকেট প্রথম ওয়ানডের মতো আবুধাবির দ্বিতীয় ম্যাচেও একা হাতে লড়ে গেলেন রস টেলর। আগের ম্যাচে সফল হলেও এবার আর পারলেন না তিনি। শাহিন আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ের পর ফখর জামানের চমৎকার ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। যাতে তিন ম্যাচের সিরিজে তারা ফিরিয়েছে ১-১ সমতা।

সতীর্থ ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে লড়াই করে গেলেন টেলর। তার হার না মানা ৮৬ রানের ওপর ভর দিয়েই নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড ৯ উইকেটে করে ২০৯ রান। বিপরীতে ফখর জামানের ৮৮ রানের ইনিংসে ৪০.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান।

শাহিনের বোলিং তোপে টপ অর্ডারে ধস নামে কিউইদের। কলিন মুনরোকে (১৩) আউট করে উইকেট উদযাপন শুরু এই পেসারের। খানিক পর তার দুর্দান্ত চেষ্টায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (১)। ২৫ রানে ২ উইকেট হারানোর পর টেলর ও ওয়ার্কারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা। যদিও সেই চেষ্টায় চিড় ধরান মোহাম্মদ হাফিজ। এই স্পিনারের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্কার (২৮)।

আগের ম্যাচে টেলরের সঙ্গে জুটি বেঁধে বড় ইনিংস খেলেছিলেন টম ল্যাথাম। আরেকবার দলের বিপর্যয়ে তার কাছ থেকে ভালো কিছুরই প্রত্যাশা ছিল। যদিও শাহিন আফ্রিদির দিনে মাত্র ১ রানে ফিরতে হয় তাকে বোল্ড হয়ে। হেনরি নিকোলস চেষ্টা করলেও থামেন ৩৩ রানে।

তবে আলাদা ছিলেন টেলর। প্রথম ওয়ানডেতে ৮০ রান করার পর দ্বিতীয় ম্যাচে অপরাজিত থাকলেন ৮৬ রানে। ১২০ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৩ চার ও ১ ছ্ক্কায়। অন্যদিকে বল হাতে কিউইদের সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া শাহিন ৩৮ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তরুণ পেসার। ২ উইকেট নিয়েছেন হাসান আলী।

২১০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান শুরুতেই খায় বড় ধাক্কা। ওপেনার ইমাম-উল-হককে ফিরতে হয় মাথায় আঘাত পেয়ে। লুকে ফার্গুসনের বল আঘাত করে এই ওপেনারের হেলমেটে। তাই ১৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তিনি।

ইমামের মাঠ ছাড়াতে দায়িত্ব নিয়ে খেলতে থাকেন ফখর ও বাবর আজম। চমৎকার ব্যাটিংয়ে এই জুটি জয়ের ভিত গড়ে দেন। ফখর করেন ৮৮ রান, আর বাবরের ব্যাট থেকে আসে ৪৬ রান। শোয়েব মালিক (১০) ও সরফরাজ আহমেদ (১৩) অবশ্য ব্যর্থ হয়েছেন। যদিও ৫৭ বল আগেই পাকিস্তানের জয় নিশ্চিত করেন মোহাম্মদ হাফিজ (২৭*) ও শাদাব খান (২*)।

হারের দিনে কিউইদের সবচেয়ে সফল বোলার ফার্গুসন। ৬০ রান খরচায় তিনি পেয়েছেন ৩ উইকেট। ক্রিকেইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম