মিলার-দু প্লেসির দুর্দান্ত জুটিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ১৭:৩১আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৭:৩৭

মিলার ও দু প্লেসি ঝড়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলার ও ফাফ দু প্লেসির রেকর্ড জুটিতে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। হোবার্টে রবিবার তৃতীয় ও শেষ ওয়ানডে তারা জিতেছে ৪০ রানে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।

অ্যারন ফিঞ্চের কাছে টস হেরে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বাজে শুরুর পর মিলার ও দু প্লেসির অনবদ্য জুটিতে ৫ উইকেটে ৩২০ রান করে তারা। জবাবে স্বাগতিকরা থামে ৯ উইকেটে ২৮০ রানে।

মিলার ও দু প্লেসির ঝড়ো ব্যাটিংয়ে ২০০১ সালের পর প্রথমবার শেষ ১৫ ওভারে সর্বোচ্চ ১৭৪ রান দিতে হয়েছে অস্ট্রেলিয়া। তাছাড়া দুই দলের ম্যাচে সর্বোচ্চ জুটির রেকর্ডও ভেঙে গেছে। মিলার ও দু প্লেসির ২৫২ রান পেছনে ফেলেছে ২০০০ সালে ডকল্যান্ডসে গড়া মাইকেল বেভান ও স্টিভ ওয়াহর ২২২ রানের জুটিকে। তাছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ জুটি।

১১৪ বলে ১৫ চার ও ২ ছয়ে ১২৫ রান করে বিদায় নেন দু প্লেসি। অধিনায়কের বিদায়ের পর শেষ ওভারে মিলার আউট হন ১৩৯ রানে। ইনিংস সেরা পারফরম্যান্স করেছেন তিনি ১০৮ বলে ১৩ চার ও ৪ ছয়ে।

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ও মার্কুস স্টোইনিস দুটি করে উইকেট নেন।

বড় লক্ষ্যে ছুটতে গিয়ে ৩৯ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে শন মার্শের সঙ্গে স্টোইনিসের ১০৭ রানের জুটি পথে ফেরায় তাদের। স্টোইনিস ৬৩ রানে আউট হন। তারপরও মার্শের সঙ্গে ৮০ রানের বড় জুটিতে আশা বাঁচিয়ে রাখেন অ্যালেক্স ক্যারে।

কিন্তু ডেথ ওভারে দ্রুত উইকেট হারালে আর পেরে ওঠেনি অসিরা। ক্যারে ৪২ ও গ্লেন ম্যাক্সওয়েলকে ৩৫ রানে আউট করেন ডেল স্টেইন। শেষ ওভারে স্টার্ক ও অ্যাডাম জাম্পাকে খালি হাতে ফেরান কাগিসো রাবাদা।

তিনটি করে উইকেট নেন স্টেইন ও রাবাদা। ম্যাচসেরা হয়েছেন মিলার, সিরিজের সেরা খেলোয়াড়ও দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।  

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী