শাহরিয়ার নাফীস রাজশাহী কিংসের

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ২০:৫১আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২১:২৭

২০১৬ সালে বরিশাল বুলসের হয়ে খেলেন নাফীস বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরে রাজশাহী কিংসের জার্সি পরতে যাচ্ছেন শাহরিয়ার নাফীস। বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে নেওয়ার খবর রবিবার নিশ্চিত করেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি।

রাজশাহী কিংস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘টাইগারদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ছিলেন তার সময়ের সেরা, এখনও তিনি দারুণ হার্ড হিটার। তিনি এখনও এমন একজন ব্যাটসম্যান যার উপর দল নির্ভর করতে পারে। তিনি অভিজ্ঞ, তিনি নির্ভরযোগ্য। ভক্তরা আমাদের রাজ্যে স্বাগত জানান শাহরিয়ার নাফীসকে।’

গত ২৮ অক্টোবর বিপিএল প্লেয়ার্স ড্রাফটে ছিলেন নাফীস। কিন্তু কোনও দল তাকে নেয়নি। অবশেষে দল খুঁজে পেলেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।

এখন পর্যন্ত এই বাঁহাতি ব্যাটসম্যান বিপিএলে ৪৩ ম্যাচ খেলে ৯৩৭ রান করেছেন ১০৭.২ স্ট্রাইক রেটে।
রাজশাহী কিংস: মুমিনুল হক, শাহরিয়ার নাফীস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জনকার, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, ইসুরু উদানা, লরি ইভান্স, রায়ান টেন ডেসকাট, সেক্কুগে প্রসন্ন, মোহাম্মদ সামি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি