তামিম-সাকিবকে ছেড়ে দিয়েছে পেশাওয়ার

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৮, ১৮:০৭আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৮:৩৬

তামিম-সাকিব পাকিস্তান সুপার লিগের চতুর্থ আসরে ঠিকানাহীন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। গতবার পেশাওয়ার জালমির ছিলেন তামিম ও সাকিব, আর কোয়েটা গ্লাডিয়েটরসের মাহমুদউল্লাহ। তিনজনকেই ছেড়ে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি।

পিএসএলে প্রথম দুই বছর পেশাওয়ারের হয়ে খেলেছিলেন তামিম। তৃতীয় আসরের আগে তাকে নিলামের জন্য ছেড়ে দেওয়া হয়। প্লেয়ার ড্রাফটে আবার তাকে ফিরে পায় পেশাওয়ার। কিন্তু দ্বিতীয়বারের মতো পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কেবল ১০ জন খেলোয়াড় ধরে রাখার বাধ্যবাধকতায় বাংলাদেশের বাঁহাতি ওপেনারকে ছেড়ে দিলো সাবেক চ্যাম্পিয়নরা।

গতবার ৬ ম্যাচ খেলেন তামিম। একটি হাফসেঞ্চুরিসহ ১৬১ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এদিকে ২০১৬ সালে প্রথম পিএসএলে করাচি কিংসের হয়ে খেলা সাকিব টানা দুই বছর ছিলেন পেশাওয়ারে। যদিও ইনজুরির কারণে গত আসরে খেলা হয়নি বাঁহাতি অলরাউন্ডারের। তার বদলি হিসেবে বাংলাদেশ থেকে যান সাব্বির রহমান। আবারও পেশাওয়ার সাকিবকে ফেরাবে নাকি গন্তব্য হবে নতুন কোথাও জানা যাবে ২০ নভেম্বরের নিলাম শেষে।

মাহমুদউল্লাহর প্রথম পিএসএল খেলার অভিজ্ঞতা কোয়েটাতেই, ২০১৭ সালে। গত আসরেও এই দলটির হয়ে খেলেছেন তিনি। এবার তাকে নিলামের জন্য ছেড়ে দিলো দুইবারের রানার্সআপ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম