ফলো অনের প্রশ্নে ‘নীরব’ বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৮, ২২:৩১আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৩৩

ফলো অনের প্রশ্নে ‘নীরব’ বাংলাদেশ ঢাকা টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হলো ২১৮ রানে পিছিয়ে থেকে। ফলো অনের শঙ্কায় থেকে শেষ বেলায় আউট হলো তারা। প্রতিপক্ষকে ফলো অনে আবার ব্যাট করতে পাঠাবে কিনা বাংলাদেশ জানায়নি সেই সিদ্ধান্ত। এমনকি সংবাদ সম্মেলনে প্রতিনিধি হয়ে আসা তাইজুল ইসলামের মুখ অনেক জোরাজুরি করেও খোলা গেল না এই বিষয়ে।

তেন্দাই চাতারা ইনজুরিতে ব্যাট না করায় জিম্বাবুয়ে দশম ব্যাটসম্যান হারাতেই ইনিংস শেষ হয়। তাদের প্রথম ইনিংস ছিল ৩০৪ রানের। দিনের শেষ হওয়ায় আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে ফলো অনের শঙ্কায় থাকা জিম্বাবুয়েকে আবার ব্যাট করতে পাঠাবে কিনা বাংলাদেশ, সেটা নিয়ে থেকে গেল রহস্য। শুধু জিম্বাবুয়ে নয়, এই নিয়ে কৌতূহল থেকে গেল দেশের ক্রিকেট ভক্তদের মনেও। যা পরিস্কার হলো না তাইজুলের সংবাদ সম্মেলনে।

৫ উইকেট নেওয়া এই স্পিনার নিজের রেকর্ড ও দলের অবস্থান নিয়েই বেশি কথা বললেন। কৌশলে প্রশ্ন করেও পাওয়া গেল না ফলো অনের ব্যাপারে কোনও সদুত্তর। তাইজুল একবাক্যে জানিয়ে দিলেন তার জানা নেই এ ব্যাপারে, ‘আমরা তাদের ফলো অনে আবার ব্যাটিংয়ে পাঠাব নাকি আমরা ব্যাট করতে নামব, সেটা নিয়ে কোনও কথা হয়নি। চতুর্থ দিন আমাদের পরিকল্পনা কী সেটা নিয়ে কিছু জানায়নি কেউ।’

তাইজুলের এই বক্তব্য হয়তো জিম্বাবুয়ের রাতটা রহস্যের মধ্যে রেখে দেবে। একই সঙ্গে দেশের ভক্তদেরও আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে মাহমুদউল্লাহদের মনে লুকিয়ে রাখা সিদ্ধান্ত।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম