স্পিনারদের দাপটের দিনে বাটলার-কারানের লড়াই

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০১৮, ১৮:০২আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৮:২৯

দিলরুয়ান নেন ৪ উইকেট ক্যান্ডি টেস্টে দুইবার ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। প্রথম ধাপে দলকে বাঁচালেন জস বাটলার, তারপর স্যাম কারান। তাদের দুই ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২৮৫ রানের লড়াকু ইনিংস খেলে গুটিয়ে যায় সফরকারীরা।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা প্রথম দিনের শেষ বিকেলে খেলেছে ১২ ওভার। এক উইকেট হারিয়ে তাদের রান ২৬।

টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙেন পেসার সুরাঙ্গা লাকমল। প্রতিপক্ষের বাকি ৯ উইকেট ভাগাভাগি করে নেন স্বাগতিক তিন স্পিনার মালিন্দা পুষ্পাকুমারা, দিলরুয়ান পেরেরা ও আকিলা ধনঞ্জয়া।

বাটলারের ব্যাটে শুরুর ধাক্কা কাটায় ইংল্যান্ড ৬৫ রানে ইংল্যান্ড ৩ উইকেট হারালে ক্রিজে নামেন বাটলার। চারটি জুটিতে ছিল তার অবদান, কিন্তু উপযুক্ত সঙ্গ পাননি কারও কাছে। মঈন আলী (১০) ও বেন ফোকসের (১৯) সঙ্গে ৪৫ ও ৩১ রানের জুটি গড়েন তিনি। বলা যায়, একাই লড়াই করেছেন মিডল অর্ডারে। ৬৭ বলে ৭ চারে ৬৩ রান করেন বাটলার।

১৭১ রানে ইংল্যান্ডের সপ্তম উইকেট পড়ে বাটলারের বিদায়ে। আদিল রশিদের (৩১) সঙ্গে তারপর ৪৫ রানের জুটিতে আবার স্বস্তি ফেরান কারান। আর শেষ জুটিতে বাঁহাতি এই ব্যাটসম্যান ইনিংসের সেরা ৬০ রানের জুটি গড়েন জেমস অ্যান্ডারসনকে নিয়ে। ১১৯ বলে ১ চার ও ৬ ছয়ে ৬৪ রান করে বিদায় নেন কারান।

স্যাম কারানের ফিফটি উদযাপন দিলরুয়ান সর্বোচ্চ ৪ উইকেট নেন। ৩ উইকেট পান পুষ্পাকুমারা, দুটি আকিলার।

প্রথম ইনিংস খেলতে নেমে ভারত ২২ রানে তাদের প্রথম উইকেট হারায়। কুশল সিলভা ৬ রানে জ্যাক লিচের শিকার হন। ১৯ রানে অপরাজিত দিমুথ করুনারত্নেকে সঙ্গ দিতে নেমেছেন নাইটওয়াচম্যান পুষ্পাকুমারা। ১ রানে খেলছেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম