দিনের প্রথম উইকেট মোস্তাফিজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১০:১৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১০:১৩

মোস্তাফিজুর রহমান (ফাইল ফটো) ঢাকা টেস্ট জিতে সিরিজ ড্র করতে শেষ দিন বাংলাদেশের দরকার ছিল ৮ উইকেট। মোস্তাফিজুর রহমান নিলেন দিনের প্রথম উইকেট। শন উইলিয়ামসকে ফিরিয়ে ভাঙলেন ব্রেন্ডন টেলরের সঙ্গে জুটি। ৩ উইকেটে ১০১ রান জিম্বাবুয়ের।

৩৩ বল খেলে ১৩ রান করে মোস্তাফিজের কাছে বোল্ড হন উইলিয়ামস। টেলরের সঙ্গে ক্রিজে আছেন সিকান্দার রাজা।

৪ রানে টেলর ও ২ রানে উইলিয়ামস বৃহস্পতিবার ক্রিজে খেলতে নামেন। ২ উইকেটে ৭৬ রানে তাদের দিন শুরু হয়েছে।

আগের দিন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রায়ান চারির উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৬৮ রানে প্রথম উইকেট হারানো জিম্বাবুয়ে আর ২ রান যোগ করতে তাদের দ্বিতীয় ব্যাটসম্যানকে ফেরান তাইজুল ইসলাম। চারি ৪৩ রানে তার শিকার হন। আর মাসাকাদজা করেন ২৫ রান।

প্রথম ইনিংস বাংলাদেশ ঘোষণা করে ৭ উইকেটে ৫২২ রানে। তারপর ৩০৪ রানে জিম্বাবুয়েকে অলআউট করে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২২৪ রানে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম