‘ভারতে ভালোই প্রস্তুতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৮, ২১:৩৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৩৫

সৌম্য সরকার চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দাপট অতিথি ব্যাটসম্যানদের। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬ উইকেটে ৩০৩ রান। স্পিন বলের বিপক্ষে ক্যারিবীয় ব্যাটসম্যানদের দুর্বলতার কথা কারও অজানা নয়। কিন্তু রবিবার এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের স্পিনাররা তেমন সুবিধা করতে পারেননি। প্রতিপক্ষের ব্যাটিং দেখে স্বাগতিক দলের ওপেনার সৌম্য সরকারের কপালে দুশ্চিন্তার ভাঁজ।

ভারতে প্রায় দেড় মাসের সফর শেষে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের মাটিতে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলা ক্যারিবীয়দের সাফল্যের হার খুবই কম। ওয়ানডে সিরিজে একটি জয় ও একটি ‘টাই’ ছাড়া বাকি সব ম্যাচে পরাস্ত হয়েছে তারা। তবে অশ্বিন-জাদেজা-চাহাল-কুলদীপদের নিয়ে গড়া ভারতের বিখ্যাত স্পিন আক্রমণের মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছে উইন্ডিজ।

প্রথম টেস্টের দলে ডাক পাওয়া সৌম্যর ধারণা, ভারতীয় স্পিনারদের খেলার সুবাদে বাংলাদেশ সফরে যথেষ্ট সুবিধা পাবেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে খেলা শেষে তিনি বলেছেন, ‘ভারতে বেশ দীর্ঘ সফরের কারণে স্পিনের বিপক্ষে তাদের প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। তারা অনেক দিন ধরে স্পিন বোলিং খেলছে। আসন্ন সিরিজে এটা সুবিধা দেবে তাদের।’

দুই স্পেশালিস্ট স্পিনার নাঈম হাসান ও রিশাদ হোসেনকে নিয়ে খেলতে নেমেছে বিসিবি একাদশ। প্রথম দিন নাঈম দুই উইকেট নিলেও রিশাদ উইকেটের দেখা পাননি। সৌম্য অবশ্য দুই তরুণ স্পিনারের পাশেই দাঁড়াচ্ছেন, ‘আমাদের স্পিনাররা আজ ভালোই বল করেছে। আশা করি, টেস্ট ম্যাচে আরও ভালো বোলিং হবে আমাদের।’

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে একটা সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। ইনজুরি থেকে সেরে উঠে দলে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে ফিরে পেয়ে সৌম্য উচ্ছ্বসিত, ‘সাকিব ভাই আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি থাকলে দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই ঠিক থাকে। তার অন্তর্ভুক্তিতে আমাদের দল এখন ব্যালান্সড।’

/আরআই/এফএইচএম/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম