মিরপুরের পর চট্টগ্রামেও মুমিনুলের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ১৩:৫৩আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৪:১৮

মিরপুরের পর চট্টগ্রামেও মুমিনুলের সেঞ্চুরি জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ১৬১ রানের অনবদ্য এক ইনিংস খেলেন মুমিনুল হক। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও সেঞ্চুরি করলেন তিনি। এতে তামিম ইকবাল ও বিরাট কোহলির পাশে বসলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি হাঁকিয়ে দেশের শীর্ষ সেঞ্চুরিয়ান হিসেবে তামিমের সঙ্গে নাম লিখলেন মুমিনুল। আর এই বছর সবচেয়ে বেশি সেঞ্চুরির যৌথ মালিকও তিনি, যেখানে আগে থেকে আছেন কোহলি। এনিয়ে ২০১৮ সালে চারটি শতকের দেখা পেয়েছেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। 

সৌম্য সরকারের বিদায়ে আশঙ্কা জাগিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের। কিন্তু সব শঙ্কা মুমিনুল দূর করে দিলেন টানা সেঞ্চুরিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তার ঝলমলে ইনিংসে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৫০ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান স্বাগতিকদের।

বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। এক বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমে রানের খাতা না খুলে বিদায় নেন সৌম্য। তারপরই ইমরুলের সঙ্গে একশ ছাড়ানো জুটিতে দলে স্বস্তি ফেরান মুমিনুল।

ইমরুলের সঙ্গে ১০৪ রানের জুটি গড়ার পথে ৬৯ বলে হাফসেঞ্চুরি করেন মুমিনুল। ৫৫ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করা এই ব্যাটসম্যান ১৩৫ বলে ৯ চার ও ১ ছয়ে সেটাকে সেঞ্চুরি বানান।

এর আগে প্রথম সেশনের শুরু ও শেষে দুটি উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য শুরুতেই মাঠছাড়া হওয়ার পর ইমরুল সতর্ক ব্যাটিং করেন মুমিনুলের সঙ্গে। কিন্তু লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৮৭ বলে ৪৪ রান করে শর্ট লেগে সুনীল আমব্রিসের সহজ ক্যাচ হন তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যানকে ফেরান জোমেল ওয়ারিকান। তার আগে ১২তম ওভারে ওয়ারিকানের বলে ১৬ রানে ইমরুল জীবন পান ওভারস্টেপিংয়ে নো বলের কারণে।

দ্বিতীয় সেশনে মোহাম্মদ মিঠুন নামেন মুমিনুলকে সঙ্গ দিতে। এই জুটি পঞ্চাশ ছুঁতে পারেনি। ৫০ বলে ২০ রান করে ডাউরিচের হাতে ক্যাচ তুলে দেন মিঠুন। দেবেন্দ্র বিশু ভাঙেন ৪৮ রানের জুটি।

এই ম্যাচ দিয়ে আবারও নেতৃত্বে ফিরেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নাঈম হাসানের।

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট দল থেকে তিনটি পরিবর্তন এসেছে চট্টগ্রাম টেস্টে। লিটন দাস আগেই দল থেকে বাদ পড়ায় একাদশে আছেন সৌম্য সরকার। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে আছেন সাকিব ও নাঈম। ১৭ বছর বয়সী নাঈম ৯৩তম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্যাপ পেলেন।

লিটন ও খালেদ আহমেদ আগের দল থেকে বাদ পড়েছেন। এছাড়া সাকিব আসায় আরিফুল হকের জায়গা হয়নি। দলে মাত্র একজন পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, সুনীল আমব্রিস, শেন ডাউরিচ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান, শ্যানন গ্যাব্রিয়েল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম