তিনশ ছাড়িয়ে গেল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ১৬:৩৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১০:১৭

তিনশ ছাড়িয়ে গেল বাংলাদেশ শেষ সেশনে মাত্র ১৩ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ বিপদ কাটিয়ে উঠেছে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নৈপুণ্যে। মিডল অর্ডারে ধস নামার পর নাঈম হাসানের সঙ্গে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের জুটিতে প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৮৪ ওভারে ৮ উইকেটে ৩০৫ রান স্বাগতিকদের।

প্রথম দুই সেশনে মাত্র ৩ উইকেট হারায় বাংলাদেশ, করে ২১৬ রান। ১১৬ রানে অপরাজিত থেকে তৃতীয় সেশন শুরু করেন মুমিনুল। কিন্তু দ্বিতীয় ওভারেই গ্যাব্রিয়েলের শিকার হন তিনি ১২০ রান করে। ১৬৭ বলে ১০ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার চমৎকার ইনিংস। সাকিব আল হাসানের সঙ্গে তার জুটি ছিল ৬৯ রানের। ওই ওভারেই মুশফিকুর রহিম এলবিডাব্লিউ হন মাত্র ৪ রান করে। গ্যাব্রিয়েল তার পরের ওভারে মাহমুদউল্লাহকে বোল্ড করেন ৩ রানে। এরপর সাকিবকে ৩৪ রানে বোল্ড করেছেন তিনি। মাত্র ১৩ রানের ব্যবধানে চার ব্যাটসম্যান ফিরেছেন সাজঘরে। এরপর নাঈম-মিরাজের ২৪ রানের জুটি প্রতিরোধ গড়েছিল। মিরাজকে ২২ রানে বোল্ড করেন জোমেল ওয়ারিকান।

বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। এক বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমে রানের খাতা না খুলে বিদায় নেন সৌম্য। তারপরই ইমরুলের সঙ্গে একশ ছাড়ানো জুটিতে দলে স্বস্তি ফেরান মুমিনুল।

ইমরুলের সঙ্গে ১০৪ রানের জুটি গড়ার পথে ৬৯ বলে হাফসেঞ্চুরি করেন মুমিনুল। ৫৫ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করা এই ব্যাটসম্যান ১৩৫ বলে ৯ চার ও ১ ছয়ে সেটাকে সেঞ্চুরি বানান।

এর আগে প্রথম সেশনের শুরু ও শেষে দুটি উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য শুরুতেই মাঠছাড়া হওয়ার পর ইমরুল সতর্ক ব্যাটিং করেন মুমিনুলের সঙ্গে। কিন্তু লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৮৭ বলে ৪৪ রান করে শর্ট লেগে সুনীল আমব্রিসের সহজ ক্যাচ হন তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যানকে ফেরান জোমেল ওয়ারিকান। তার আগে ১২তম ওভারে ওয়ারিকানের বলে ১৬ রানে ইমরুল জীবন পান ওভারস্টেপিংয়ে নো বলের কারণে।

দ্বিতীয় সেশনে মোহাম্মদ মিঠুন নামেন মুমিনুলকে সঙ্গ দিতে। এই জুটি পঞ্চাশ ছুঁতে পারেনি। ৫০ বলে ২০ রান করে ডাউরিচের হাতে ক্যাচ তুলে দেন মিঠুন। দেবেন্দ্র বিশু ভাঙেন ৪৮ রানের জুটি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম