১৬ বলে ৭৪ করে শাহজাদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০১৮, ১৭:৪১আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৭:৪৭

ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন মোহাম্মদ শাহজাদ এ যেন কোনও হাইলাইটস! প্রতিটি বলই উড়ে কিংবা গড়িয়ে হচ্ছে সীমানাছাড়া। ডাগ আউটে থাকা সতীর্থ খেলোয়াড়ের সঙ্গে গ্যালারির দর্শকদের করতালি থামছিলই না। আম্পায়াররাও হয়তো ক্লান্ত হয়ে পড়েছিলেন। তা হবেনই বা না কেন, মোহাম্মদ শাহজাদের খেলা প্রতিটি বলেই চার-ছক্কায় সংকেত দিতে হচ্ছিল যে তাদের!

সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগে ব্যাট হাতে টর্নেডো তুলেছিলেন আফগান উইকেটরক্ষক। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়ে মাত্র ১৬ বলে করেছেন অবিশ্বাস্য ৭৪* রান! হার না মানা ইনিংসে ৮ ছক্কার সঙ্গে বাউন্ডারি মেরেছেন তিনি ৬টি। এর মানে হলো, মুখোমুখি হওয়া ১৬ বলের ১৪টিতেই ছিল চার-ছক্কার মার।

শারজায় শাহজাদের তাণ্ডবে তার দল রাজপুতস ১০ উইকেটে জিতেছে সিন্ধিসের বিপক্ষে। এখানেও চোখ কপালে উঠবে আপনার। ১০ ওভারে ৬ উইকেটে সিন্ধিসের করা ৯৪ রান মাত্র ৪ ওভারেই টপকে যায় রাজপুতস। ১০ উইকেটের জয়ে রাজপুতস ২৪ বলে করেছে ৯৬ রান!

যেনতেন বোলারের বিপক্ষে ঝড় তোলেননি শাহজাদ। টি-টেন ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া আফগান ব্যাটসম্যান তাণ্ডব চালিয়েছেন জোফরা আর্চার, থিসারা পেরেরা, মোহাম্মদ নওয়াজ ও ফাওয়াদ আহমেদের ওপর। শাহজাদের সামনে প্রত্যেক বোলার খরচ করেছেন ২০-এর উপরে রান।

শাহজাদের ব্যাটিং অন্যপ্রান্ত থেকে উপভোগ করা রাজপুতস অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ৮ বলে অপরাজিত ছিলেন ২১ রানে।

এর আগে অধিনায়ক শেন ওয়াটসনের ২০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে ভর করে সিন্ধিস নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছিল ৯৪ রান। কঠিন এই লক্ষ্য শাহজাদের অতিমানবীয় ইনিংসে অবলীলায় টপকে যায় রাজপুতস।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম