মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০১৮, ১৮:০৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৮:০৫

ইংল্যান্ডের জয়ের আনন্দ মেয়েদের ক্রিকেটের আরেকটি ফাইনালের মঞ্চে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বার শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে ৭১ রানে হারিয়ে অস্ট্রেলিয়া নিশ্চিত করে ফাইনাল।

ভারতের মেয়েদের সামনে সুযোগ ছিল প্রতিশোধের। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই ইংল্যান্ডের বিপক্ষে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। আইসিসির আরেকটি টুর্নামেন্টে হিসাব ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও ইংলিশ মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ১৯.৩ ওভারে ১১২ রানে গুটিয়ে যাওয়া ভারতের সংগ্রহ ১৭ বল আগেই ২ উইকেট হারিয়ে টপকে যায় ইংল্যান্ড।

অ্যান্টিগায় ইংলিশ বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ভারতীয় খেলোয়াড়রা। টস জিতে ব্যাটিংয়ে নেমে অবশ্য ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার তানিয়া ভাটিয়া ও স্মৃতি মন্দনা। উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করে ফিরে যান স্মৃতি। তার ৩৪ রানই দলীয় সর্বোচ্চ। এই ওপেনারের বিদায়ের পর আর কেউই তেমন কিছু করতে পারেননি।

বল হাতে দারুণ দিন কাটানো হিথার নাইট মাত্র ৯ রান দিয়ে পান ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন ক্রিস্টি গর্ডন ও সোফি ইচেস্টোন।

১১৩ রানের লক্ষ্যে ইংল্যান্ডের মেয়েরা শুরুতে বিপদে পড়লেও দুই হাফসেঞ্চুরিতে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। চমৎকার ব্যাটিংয়ে অ্যামি জোন্স অপরাজিত থাকেন ৫৩ রানে। আর তার সঙ্গে দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন নাটাল স্কিভার।

অস্ট্রেলিয়ার উইকেট উৎসব এর আগে অ্যান্টিগার প্রথম সেমিফাইনালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজেই জয় পায় অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির ৪৬, মেগ ল্যানিংয়ের ৩১ ও রাচেল হেনিসের অপরাজিত ২৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া ৫ উইকেটে করে ১৪২ রান।

এই লক্ষ্যে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি ক্যারিবিয়ান মেয়েরা। এলিসে পেরি (২/২), অ্যাশলে গ্র্যান্ডার (২/১৫) ও ডেসিলা কিমিন্সের (২/১৭) বোলিংয়ের সামনে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে দুই অঙ্কের ঘরে যেতে পেরছেন কেবল স্টেফানি টেলর (১৬)। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম