নাঈমের পর আউট মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৮, ১০:৫২আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১২:০১

নাঈম হাসান প্রথম ইনিংসে চমৎকার ব্যাটিংয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন নাঈম হাসান। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সেটা ধরে রাখতে পারলেন না এই স্পিনার। তার আউটের পরই ফিরে গেছেন মাহমুদউল্লাহ। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ১২৪, লিড ২০২ রানের।

বোলার হিসেবে চট্টগ্রাম টেস্টে সুযোগ পেয়ে প্রথম ইনিংসে ব্যাট হাতে জ্বলে ওঠেন নাঈম। ২৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলা এই তরুণ দ্বিতীয় ইনিংসে আউট হয়ে গেছেন মাত্র ৫ রানে। দেবেন্দ্র বিশুর বলে তিনি ক্যাচ দেন স্লিপে থাকা শাই হোপের হাতে।

খানিক পর মাহমুদউল্লাহও ধরেন প্যাভিলিয়নের পথ। এবারও উইকেট শিকারি বিশু। এই স্পিনারকে সুইপ করতে গিয়ে মাহমুদউল্লাহর ব্যাটে লেগে হেলমেট ছুঁয়ে বল উঠে যায় উপরে। সহজ ক্যাচ ধরতে কোনও অসুবিধা হয়নি শাই হোপের। আউট হওয়ার আগে মাহমুদউল্লাহর ব্যাট থেকেই আসে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ৩১ রান।

ফিরে গেলেন মিরাজ

আশা জাগাচ্ছিল মেহেদী হাসান মিরাজের ব্যাটিং। যদিও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। তার আউটে বাংলাদেশ হারায় ৭ উইকেট।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্টের প্রথম ইনিংসেও ভালো কিছুর ইঙ্গিত ছিল তার ব্যাটে। নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও করেছিলেন গুরুত্বপূর্ণ ২২ রান।

দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিংটা বেশি দরকার ছিল বাংলাদেশের। তৃতীয় দিনের শুরু থেকে ভালোভাবেই এগোচ্ছিলেন। কিন্তু দেবেন্দ্র বিশুর টার্ন নেওয়া বলটা ঠিক বুঝতে পারলেন না। ক্যারিবিয়ান স্পিনারের বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক শেন ডওরিচের গ্ল্যাভসে। প্যাভিলিয়নে ফেরার আগে মিরাজের ব্যাট থেকে আসে ১৮ রান।

তৃতীয় দিনের শুরুতেই আউট মুশফিক

ক্রিজে আছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের শেষে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ তবু বড় স্বপ্ন দেখছিল তাকে ঘিরে। যদিও তৃতীয় দিনের শুরুতেই সেই স্বপ্নভঙ্গ। শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন মুশফিক।

দিনের শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন মুশফিক। ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে তাই টেনে তুলতে পারেননি বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। স্পিন সহায়ক পিচেও নিজের পেস ও বাউন্স দিয়ে উইকেট তুলে নেন গ্যাব্রিয়েল। তার গতির সঙ্গে হঠাৎ লাফিয়ে ওঠা বল মুশফিক রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট ঠেলে দিলেও কাজ হয়নি। বোল্ড হয়ে ফিরে যেতে হয় তাকে ১৯ রানে।

দ্বিতীয় দিনে ৭৮ রানের লিড নেওয়ার সুযোগ শেষ বিকেলে খুব একটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। একের পর এক টপ অর্ডার ব্যাটসম্যানরা মাঠ ছেড়েছেন একটু পরপর। তাতে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলার পর উল্টো স্বাগতিকরাই পড়ে অস্বস্তিতে। ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম