বিসিএলে জয়ে শুরু মধ্যাঞ্চলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৮, ১৭:১৪আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৭:২৫

বিসিএলে জয়ে শুরু মধ্যাঞ্চলের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবারের আসর জয় দিয়ে শুরু করলো মধ্যাঞ্চল। শনিবার শেষ দিনে দক্ষিণাঞ্চলকে ৭৭ রানে হারিয়েছে তারা। উত্তরাঞ্চল-পূর্বাঞ্চলের ম্যাচটি শেষ হয়েছে ড্র’তে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য দক্ষিণাঞ্চলের লক্ষ্য ছিল ২৬৬ রান। শুভাগত হোম ও আবু হায়দারের চমৎকার বোলিংয়ে চতুর্থ দিনে ১৮৮ রানে অলআউট হয় তারা। তাতে জয় দিয়ে বিসিএলের এবারের আসর শুরু করে মধ্যাঞ্চল।

২৬৬ রানের লক্ষ্যে তৃতীয় দিন শেষে ১৮ রান তুলতে ২ উইকেট হারিয়েছিল দক্ষিণাঞ্চল। দুই অপরাজিত ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস ও তুষার ইমরান ভালোভাবে শুরু করেন চতুর্থ দিনের খেলা। ১১ রান নিয়ে দিন শুরু করা নাফীস তুলে নেন হাফসেঞ্চুরি, এই ওপেনার করেছেন ৫৪ রান। তুষার অবশ্য ফিরে যান ৪০ রানে।

তাদের বিদায়ের পর রকিবুল হাসান (৩৫) যা একটু প্রতিরোধ গড়তে পেরেছেন। ৫ উইকেট পাওয়া শুভাগত ও ৪ উইকেট শিকারি আবু হায়দারের সামনে বাকিরা ছিলেন যাওয়া-আসার মাঝে। ফল, ১৮৮ রানে দক্ষিণাঞ্চলের গুটিয়ে যাওয়া। প্রথম ইনিংসে তারা করেছিল ২৮১ রান।

প্রথম ইনিংসে একা হাতে লড়াই করে মধ্যাঞ্চলের রান ২৮২ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন আব্দুল মজিদ। হার না মানা ১৪১ রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যানের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চল করেছিল ২৬৪ রান।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চল-পূর্বাঞ্চলের ম্যাচ ড্র হয়েছে। শেষ দিনে উত্তরাঞ্চল ৪ উইকেটে ২৭০ রান করার পর ড্র মেনে নেয় দুই দল।

তৃতীয় দিনের ৭ উইকেটে ৩৭০ রান নিয়ে দিন শুরু করে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে পূর্বাঞ্চল করে ৪৪৩ রান। ফরহাদ রেজা করেছেন ৮৫ রান, আর এনামুল হক জুনিয়রের ব্যাট থেকে আসে ৫১ রান। ৩টি করে উইকেট নিয়েছেন উত্তরাঞ্চলের এবাদত হোসেন ও সানজামুল ইসলাম।

পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে রান উৎসব করেছেন উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা। মিজানুর রহমান ২২ রানে আউট হলেও ফরহাদ হোসেনের সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি পেয়েছেন জুনায়েদ সিদ্দিকী ও সাব্বির রহমান। ড্র মেনে নেওয়ার আগে ফরহাদ অপরাজিত ছিলেন ১০৩ রানে। ‍জুনায়েদ করেছেন ৫১, আর সাব্বিরের ব্যাট থেকে আসে ৫৬ রান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম