রশিদের স্পিনে ইংল্যান্ডের লিড

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০১৮, ১৮:৩৯আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৮:৩৯

রশিদের স্পিনে নাজেহাল শ্রীলঙ্কা শ্রীলঙ্কার স্পিনার লাকশান সান্দাকানকে পাল্টা জবাব দিলেন ইংল্যান্ডের আদিল রশিদ। তাতে কলম্বোয় তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৬ রানের লিড পায় ইংলিশরা। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে কোনও উইকেট না হারিয়ে ৩ রান করেছে তারা। সফরকারীদের লিড এখন ৯৯ রানের।

৭ উইকেটে ৩১২ রানে খেলতে নেমে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৩৬ রানে। সান্দাকান নেন ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট। তারপর ইংল্যান্ডের লেগব্রেকার রশিদও তার ক্যারিয়ারে দ্বিতীয়বার এক ইনিংসে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে অলআউট করেন ২৪০ রানে।

শনিবার শেষ ৩ উইকেটের দুটি ইংল্যান্ড হারায় দিলরুয়ান পেরেরার কাছে, অন্যটি সান্দাকান নেন। তার ৫ উইকেট এসেছে ২২ ওভারে ৯৫ রান খরচ করে। দিলরুয়ান নেন ৩ উইকেট।

উইকেটের কাছে দুর্দান্ত ছিলেন জেনিংস প্রথম সেশনের শুরুতেই ব্যাট করতে নেমে স্বস্তিতে ছিল শ্রীলঙ্কা। ৩১ রানে উদ্বোধনী ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা (১৮) আউট হলেও দিমুথ করুনারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভার ১৪২ রানের জুটি গড়েন। তাতে ইংল্যান্ডকে পেছনে ফেলার ইঙ্গিতই দিয়েছিল স্বাগতিকরা। কিন্তু নিজের তিন ওভারের ব্যবধানে ধনঞ্জয়াকে ৭৩ ও করুনারত্নেকে ৮৩ রানে বিদায় করে ম্যাচ ঘুরিয়ে দেন রশিদ। তার স্পিন জাদুর সঙ্গে কার্যকরী ছিল বেন স্টোকসের গতি। শর্ট লেগে চারটি ক্যাচ ধরা জেনিংসের অবদানও কম নয়।

চা বিরতির পর মাত্র ৪০ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা। মাত্র ১৩.৫ ওভারে ২ মেডেনসহ ৪৯ রান দিয়ে ৫ উইকেট নেন রশিদ। একটি রান আউটও করেন তিনি। স্টোকস নেন ৩ উইকেট। ক্রিকইনফো 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক