লড়াই করেও হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০১৮, ১৬:২৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৭:০৭

শেষ উইকেটটি নেন জ্যাক লিচ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে সোমবার মাঠে নেমেছিল ইংল্যান্ড। দরকার ছিল ৬ উইকেট। কিন্তু কুশল মেন্ডিস ও রোশেন সিলভার প্রতিরোধের পর সুরাঙ্গা লাকমল ও মালিন্দা পুষ্পাকুমারার শেষ উইকেট জুটিতে জমে ওঠে লড়াই। যদিও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। ৪২ রানে কলম্বো টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ৩-০ তে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড।
৩২৭ রানের টার্গেটে শ্রীলঙ্কা চতুর্থ দিনের খেলা শুরু করে ৪ উইকেটে ৫৩ রানে। শেষ সেশনের শুরুতে তারা অলআউট হয় ২৮৪ রানে।

নাইটওয়াচম্যান লাকশান সান্দাকান (৭) এদিন ব্যক্তিগত ঝুলিতে মাত্র ৬ রান যোগ করে আউট হন। জ্যাক লিচ দ্রুত দিনের প্রথম উইকেট নিলে ইংল্যান্ড সহজ জয়ের সুবাস পেয়েছিল। কিন্তু রোশেনকে নিয়ে ঘুরে দাঁড়ান ১৫ রানে অপরাজিত খেলতে নামা কুশল।

১০২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। দ্বিতীয় সেশনের শুরুতে এই জুটি ভেঙে যায়। কুশলকে সরাসরি থ্রোতে রান আউট করেন লিচ। ১২৯ বলে ৮ চার ও ১ ছয়ে ৮৬ রান করেন কুশল।

দারুণ প্রতিরোধ গড়ার পর রোশেন উপযুক্ত সঙ্গ পাননি নিরোশান ডিকবেলা (১৯) ও দিলরুয়ান পেরেরার কাছে। রোশেনও ১৬১ বলে ৪টি চারে ৬৫ রানে বিদায় নিলে বড় হারের শঙ্কায় পরে স্বাগতিকরা। কিন্তু ২২৬ রানে ৯ ব্যাটসম্যানকে হারালেও শেষ উইকেটে অধিনায়ক সুরাঙ্গা লাকমলের সঙ্গে ১১ নম্বর ব্যাটসম্যান মালিন্দা পুষ্পাকুমারা চমৎকার জুটিতে জমিয়ে তোলেন লড়াই। তাদের ৫৮ রানের অপরাজিত জুটি ম্যাচ নিয়ে যায় শেষ সেশন পর্যন্ত।

কিন্তু চা-বিরতির পর প্রথম ওভারেই লিচ প্রয়োজনীয় উইকেটটি তুলে নেন। লাকমল ১১ রানে এলবিডাব্লিউ হন। স্বাগতিক অধিনায়ক রিভিউ নিলেও আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বহাল থাকলে জয়ের আনন্দে ভাসে ইংল্যান্ড। পুষ্পাকুমারা ৪২ রানে অপরাজিত ছিলেন।

ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে চারটি করে উইকেট নেন লিচ ও মঈন। ম্যাচসেরা হয়েছেন জনি বেয়ারস্টো।

একটি সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির সঙ্গে ১০টি ডিসমিসালে সিরিজ সেরা হয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম