তামিমের জন্য অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৮, ২০:৫৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২০:৫৫

দ্বিতীয় টেস্টের আগে তামিমকে সুস্থ করে করে তোলার আপ্রাণ চেষ্টা চলছে মঙ্গলবার ঘোষিত দ্বিতীয় টেস্টের দলে তামিম ইকবালের নাম নেই। তবে দেশসেরা ওপেনারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি টিম ম্যানেজমেন্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার।

এশিয়া কাপে আঙুলের ইনজুরিতে পড়া তামিম ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু প্রথম টেস্টের দল ঘোষণার ঠিক আগে অনুশীলনের সময় ব্যথা পান তিনি। বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি।

দ্বিতীয় টেস্টের আগে তামিমকে সুস্থ করে করে তোলার আপ্রাণ চেষ্টা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘ফিজিও-চিকিৎসকরা তামিমকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। তামিম নিজেও ফিটনেস ফিরে পেতে লড়াই করছে। দ্বিতীয় টেস্টে তার খেলাটা আসলে ভাগ্যের ওপরে নির্ভর করছে। আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবো। আমাদের দলে তামিম অটোমেটিক চয়েজ। খেলার মতো ফিট হলে সরাসরি একাদশে ঢুকে পড়বে সে।’

সাম্প্রতিক সময়ে উদ্বোধনী জুটিতে রান পাচ্ছে না বাংলাদেশ। আকরাম অবশ্য ওপেনারদের নিয়ে আশাবাদী, ‘আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম এখন ইনজুরিতে। যারা খেলছে তাদের সামনে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। আশা করি, ওপেনাররা শিগগিরই রানে ফিরবে।’

মিরপুরের উইকেট কেমন হবে প্রশ্নে জাতীয় দলের সাবেক অধিনায়কের মন্তব্য, ‘আমরা ঘরের মাঠের সুবিধা নিতে চাই। উইকেট স্পিনিংও হতে পারে, আবার পেসারদের সহায়কও হতে পারে। তবে যা-ই হোক না কেন, দলের শক্তির কথা মাথায় রেখেই উইকেট বানানো হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম