ক্রিকেট মাঠে দুর্নীতি বিরোধী প্রচারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৮, ১৮:২৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৮:৩৩

সাকিবের হাতে স্মারক ক্রেস্ট তুলে দিচ্ছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি সামনে রেখে ঢাকা টেস্ট শুরুর আগে দুর্নীতি বিরোধী প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেটাররা একটি ব্যানারের সামনে দাঁড়িয়ে দুর্নীতি বিরোধী স্লোগান দিয়েছেন। ব্যানারে লেখা ছিল- ‘আসুন, উন্নয়ন শান্তি ও নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ হই।’ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি বিরোধী ইউনিটের উদ্যোগে ফটোসেশনেও অংশ নিয়েছেন সাকিব-তামিম-মাহমুদউল্লাহ-মিরাজরা। পাশাপাশি ক্রিকেটারদের নিয়ে একটি প্রমোশনাল ভিডিও বানানো হয়েছে, যা প্রচার করা হবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটও পেয়েছেন স্মারক ক্রেস্ট দ্বিতীয় টেস্ট শুরুর আগে দুই অধিনায়ক সাকিব আল হাসান ও ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে স্মারক ক্রেস্ট তুলে দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ সময় বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুই দলের ক্রিকেটারদের নিয়ে এমন আয়োজন দুর্নীতি দমন কমিশনের।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম