সাকিব-মিরাজে এলোমেলো উইন্ডিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৬:০৭

উড়ছেন মিরাজ মাঠে নামতে না নামতেই ৫ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের! সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে এলোমেলো ক্যারিবিয়ানরা। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৯ রান তুলতে তারা হারিয়েছে ৫ উইকেট।

মিরপুর টেস্ট শুরুর আগে সাকিব সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, স্পিনারদের প্রতিযোগিতা দেখতে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নামার পর থেকে শুরু সাকিব-মিরাজের সেই প্রতিযোগিতা। একবার সাকিব উইকেট নেন তো, পরক্ষণেই নামের পাশে উইকেট যোগ করেন মিরাজ। তাদের এই উইকেট উৎসবে দিশেহারা ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন।

প্রথম ওভারেই সাকিব তুলে নিয়েছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট। চার ওভার পর সেই উৎসবে নাম লেখান মিরাজ। বোল্ড করে ফেরান তিনি ৪ রান করা আরেক ওপেনার কিয়েরন পাওয়েলকে। সাকিবই বা কেন ‘চুপ’ থাকবেন! সুনিল অ্যামব্রিসকে (৭) বোল্ড করে পেয়ে যান তার দ্বিতীয় উইকেট।

প্রতিযোগিতার এই পর্বে মিরাজের পালা। রোস্টন চেসের স্টাম্প উড়িয়ে পেয়ে যান তার দ্বিতীয় উইকেট। তাতে ২০ রানে সফরকারীরা হারায় ৪ উইকেট।

প্রথম ওভারেই সাকিবের উইকেট

রানের নিচে চাপা পড়া ওয়েস্ট ইন্ডিজকে আরও চেপে ধরলো বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই সাকিব তুলে নিয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট। রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে সফরকারীরা।

নতুন বলে শুরুতে আক্রমণে আসেন সাকিব। বোলিংয়ের প্রথম ওভারের তিনি তুলে নিয়েছেন উইকেট। ইনিংসের ষষ্ঠ বলে ঘূর্ণি জাদুতে ব্র্যাথওয়েটকে বোকা বানিয়ে বোল্ড করে ফেরান। ইনিংসের শুরুতেই ক্যারিবিয়ানদের চেপে ধরে ম্যাচের নিয়ন্ত্রণ আরও নিজেদের করে নেয় বাংলাদেশ।

প্রথম ইনিংসে ৫০৮ রানে অলআউট বাংলাদেশ

মাহমুদউল্লাহর সেঞ্চুরির সঙ্গে তিন হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হওয়ার আগে স্বাগতিকরা স্কোরে জমা করেছে ৫০৮ রান।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূরণ করে এই ব্যাটসম্যান খেলেছেন ১৩৬ রানের ঝলমলে ইনিংস। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি সাজিয়েছেন তিনি ১০ বাউন্ডারিতে। জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হওয়ার আগে তিনি ধৈর্যশীল ইনিংসে খেলেন ২৪২ বল।

মাহমুদউল্লাহর সেঞ্চুরির সঙ্গে ব্যাট হাতে অবদান রেখেছেন সাকিব আল হাসান, সাদমান ইসলাম ও লিটন দাস। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ অধিনায়ক আউট হয়ে যান ৮০ রানে। তার আউটের পর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন লিটন দাস। আট নম্বরে নেমে করেছেন ৫৪ রান। আর আগের দিন অভিষিক্ত সাদমান খেলেছিলেন ৭৬ রানের চমৎকার ইনিংস।

বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ক্যারিবিয়ান বোলারদের। দুটি করে উইকেট পেয়েছেন ওয়ারিকান, রোস্টন চেস ও ক্রেইগ ব্র্যাথওয়েট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম