ফ্রেন্ডলি হুইলচেয়ার ক্রিকেট অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:১২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:১৯

চ্যাম্পিয়ন লাল দল 'বিশ্ব প্রতিবন্ধী দিবস' উপলক্ষে সোমবার হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ খামারবাড়ির ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট অ্যাকাডেমিতে আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল ডে অব পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটি ফ্রেন্ডলি হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮’।

এদিন সকাল সাড়ে ৮টায় র‍্যালির মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে হুইলচেয়ার ক্রিকেট সবুজ একাদশ দল ও  হুইলচেয়ার ক্রিকেট লাল একাদশ দল অংশগ্রহণ করে। সবুজ দলের নেতৃত্ব দেন মোহাম্মদ মহসিন এবং তার ডেপুটি হিসেবে ছিলেন মো. রিপন উদ্দীন। লাল দলের নেতৃত্ব দেন নূর নাহিয়ান এবং তার ডেপুটি হিসেবে ছিলেন উজ্জ্বল বৈরাগী।

টুর্নামেন্টটে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সবুজ একাদশ ৯ উইকেটে করে ১৬১ রান। জবাবে অধিনায়ক নূর নাহিয়ানের ৫৫ রান ও লিটনের অপরাজিত ৬৬ রানে ভর করে লাল একাদশ ১১ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায়।

দ্বিতীয় ম্যাচে লাল একাদশ প্রথমে ব্যাটিংয়ে নেমে উজ্জ্বলের অপরাজিত ৫৫ রানে ভর করে ১৩৩ রান করে। ১৩৪ রানের টার্গেটে সবুজ দল ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মো. মহসিন (৪১) ও সাজ্জাদের (৫৪*) ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছালেও উজ্জ্বলের বোলিং নৈপুণ্যে ৪ রানে জেতে লাল একাদশ।

ফ্রেন্ডলি হুইলচেয়ার ক্রিকেট অনুষ্ঠিত লাল দল ২-০ ব্যবধানে টুর্নামেন্টটি জেতে। প্রথম ম্যাচে ৪৪ রানে ১ উইকেট, ২টি রান আউট ও ব্যক্তিগত ৫৫ রানের জন্য ম্যাচসেরা হন লাল দলের অধিনায়ক নূর নাহিয়ান ও দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ২ উইকেট নিয়ে ও ব্যক্তিগত ৫৪ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন লাল দলের সহ-অধিনায়ক উজ্জ্বল বৈরাগী।

টুর্নামেন্টের সর্বোচ্চ ৮৪ রান সংগ্রহ করে ‘বেস্ট ব্যাটসম্যান’ হন সবুজ দলের সাজ্জাদ হোসেন এবং সিরিজসেরা হন লাল দলের সহ-অধিনায়ক উজ্জ্বল বৈরাগী।

খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের উপদেষ্টা ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের উপদেষ্টা ও ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা কাজী সাবির ও তামজিদুল ইসলাম কানন, হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের উপদেষ্টা ও বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি জুনায়েদ পাইকার, বিডিক্রিকটাইম ডট কমের সিইও মো. জাবেদ আলী শাওন, ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট অ্যাকাডেমির সভাপতি জাবেদুর রহমান খান এবং ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট অ্যাকাডেমির সাধারণ সম্পাদক আবদুল মজিদ এবং সভাপতি জাবেদুর রহমান খান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম