মানিকগঞ্জে পৌর গোল্ডকাপ ক্রিকেট শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ২২:২১আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:২১

মানিকগঞ্জে পৌর গোল্ডকাপ ক্রিকেট শুরু মানিকগঞ্জে পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে দাশড়া পল্লী মঙ্গল সমিতি। মঙ্গলবার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে তারা ইয়ং স্ট্রেঞ্জার দলকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারায়।

টসে জিতে ব্যাট করতে নেমে দাশড়া পল্লী মঙ্গল সমিতি নির্ধারিত ৪০ ওভার খেলে ৬ উইকেটে ২৬৬ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন সাগর। ইয়ং স্ট্রেঞ্জারের পক্ষে মীম ৩টি উইকেট নেন।

জবাবে ইয়ং স্ট্রেঞ্জার ৩৬.৩ ওভারে ১৪০ রান করে অলআউট হয়। দলের পক্ষে আনিদ ৩৩ রান করেন। দাশড়া পল্লী মঙ্গল সমিতির পক্ষে রাজীব ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরা।

এদিন সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আরশেদ আলী বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী খায়রুল হুদা ফারুক, জেলা ক্রীড়া ক্রিকেট সাব-কমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানু, সদস্য-সচিব রিপন শিকদার, জেলা আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাঈদ খান মজলিশসহ জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিকেএসপি, বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল জেলা ও মানিকগঞ্জের তিনটি দলসহ মোট আটটি ক্রিকেট দল। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে মানিকগঞ্জ পৌরসভা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম