বিসিবির সামনে উইন্ডিজের রানের পাহাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:০৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:১১

নাজমুল নেন দুই উইকেট ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাশরাফি মুর্তজার নেতৃত্বে সাজানো স্বাগতিকদের বোলিং লাইনআপ সুবিধা করতে পারেননি তাদের ব্যাটসম্যানদের সঙ্গে। ৮ উইকেটে ৩৩১ রান করেছে ক্যারিবিয়ানরা।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা হয় উইন্ডিজের। কিয়েরন পাওয়েল ও শাই হোপ একশ ছাড়ানো জুটি গড়েন। পাওয়েলকে ৪৩ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাজমুল ইসলাম।

ড্যানের ব্রাভোকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন হোপ। মেহেদী হাসান রানার কাছে এই জুটি বিচ্ছিন্ন হতেই ছোটখাটো বিপর্যয়ের মুখোমুখি হয় ক্যারিবিয়ানরা। ২৪ রানে ফেরেন ব্রাভো। ৮৪ বলে ৬ চার ও ৩ ছয়ে ৮১ রানের সেরা ইনিংস খেলেন হোপ।

ব্যাটিংয়ে দারুণ ছিল ওয়েস্ট ইন্ডিজ ২১৫ রানে ৬ উইকেট হারানো সফরকারীরা ঘুরে দাঁড়ায় রোস্টন চেজ ও ফ্যাবিয়ান অ্যালেনের জুটিতে। ডেথ ওভারে বোলারদের বাজে পারফরম্যান্সে ঝড় তোলেন তারা। অবশেষে ৪৭তম ওভারে অ্যালেনকে ফিরিয়ে এ জুটি ভাঙেন রুবেল হোসেন। ৩২ বলে ৮ চার ও ১ ছয়ে ৪৮ রান করেন উইন্ডিজ ব্যাটসম্যান।

চেজ ৫১ বলে ৬ চার ও ১ ছয়ে ৬৫ রানে অপরাজিত ছিলেন। সুনীল আমব্রিসের সঙ্গে ৩৫ রানের অপরাজিত জুটিতে দলীয় স্কোর তিনশ পার করেন তিনি। আমব্রিস ১০ রানে অপরাজিত ছিলেন।

মাশরাফির বোলিং প্রস্তুতি হয়েছে ৮ ওভারে ১ মেডেনসহ ৩৭ রান দিয়ে একটি উইকেট নিয়ে। তার সঙ্গে ওয়ানডে দলে জায়গা পাওয়া রুবেল ও নাজমুল বিসিবির পক্ষে এদিন দুটি করে উইকেট নেন। এছাড়া দুই উইকেট পান মেহেদী। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক