মাইলফলকের ম্যাচে দারুণ বোলিং মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:০১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৩

মাশরাফির উইকেট শিকারের উল্লাস বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে খেলছেন মাশরাফি মুর্তজা।  মাইলফলকের ম্যাচে দারুণ বল করেছেন তিনি। ১০ ওভারে ৩০ রানের বিনিময়ে তার শিকার তিন উইকেট। আজকের ম্যাচে অধিনায়কই দলের সেরা বোলার।

২০০১ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে মাশরাফির ওয়ানডে অভিষেক। চার বছর আগে তার নেতৃত্বে দুঃসময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সম্ভবত ২০১৯ বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ‘নড়াইল এক্সপ্রেস’। যদি তা-ই হয়, তাহলে ঘরের মাঠে এটাই মাশরাফির শেষ সিরিজ।

আর সেই সিরিজের প্রথম ম্যাচেই তার দুর্দান্ত পারফরম্যান্স। ২১তম ওভারে ড্যারেন ব্রাভোকে দিয়ে মাশরাফির শিকার শুরু। এই উইকেটের পেছনে অবশ্য তামিম ইকবালের বিশাল অবদান। মাশরাফিকে উড়িয়ে মারতে গিয়ে মিসটাইমিং হয়ে তামিমের উড়ন্ত ক্যাচে পরিণত হয়েছেন ব্রাভো।

দুই ওভার পর আবার অধিনায়কের আঘাত। অফস্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে মিরাজকে ক্যাচ দিয়েছেন শাই হোপ। মাশরাফির তৃতীয় শিকার ক্যারিবিয়ান অধিনায়ক রোভম্যান পাওয়েল। ৩৭তম ওভারের প্রথম বল তুলে মারার চেষ্টা করা পাওয়েল মিড অফে ধরা পড়েছেন লিটন দাসের হাতে। ওয়েস্ট ইন্ডিজকে ১৯৫ রানে আটকে রাখতে মাশরাফির দুর্দান্ত বোলিং ফিগার (১০-০-৩০-৩) বড় ভূমিকা রেখেছে।

শুধু আজ নয়, ২৫৫ উইকেট নিয়ে মাশরাফিই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক। এক হাজার ৭২২ রান জানিয়ে দিচ্ছে তার ব্যাটিংয়ের হাতও ভালোই। ১৭ বছরের ক্যারিয়ারে মাত্র ২০০টি ম্যাচের কারণ ইনজুরি। সারা শরীরে সাত-সাতটি অস্ত্রোপচারের ধকল নিয়ে আজও এগিয়ে চলেছেন মাশরাফি মুর্তজা। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম