বিসিবির সঙ্গে ইউনিসেফের দুই বছরের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:১০

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিবি ও ইউনিসেফের কর্মকর্তাদের সঙ্গে মিরাজ জাতিসংঘ শিশু তহবিল সংস্থা ইউনিসেফের সঙ্গে দুই বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে করে জাতীয় দলের জার্সিতে শোভা পাবে ইউনিসেফের মা ও শিশুর প্রতীকের লোগো।

এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গেও ‘চ্যারিটি পার্টনার’ হিসেবে দুই বছরের জন্য চুক্তি স্বাক্ষর করে ইউনিসেফ।

ক্রিকেটারদের জার্সিতে ইউনিসেফের লোগো তো থাকবেই। একই সঙ্গে খেলাধুলার অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবে ইউনিসেফ বিসিবির ক্রি‌কেট উন্নয়ন কার্যক্রমে সহায়তা দেবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সী মেয়েদের ক্রিকেটকে গুরুত্ব দেবে তারা।

বুধবার দুপুরে ক্রিকেট বোর্ডের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার। ক্রিকেটারদের মধ্যে ছিলেন কেবল মেহেদী হাসান মিরাজ। তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানের অনুষ্ঠানে থাকার কথা থাকলেও ব্যক্তিগত ব্যস্ততায় আসতে পারেননি।

ক্রিকেটে মাশরাফি-সাকিবদের সাফল্য ইউনিসেফকে বিসিবির সঙ্গে চুক্তিতে ভূমিকা রেখেছে বললেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার, ‘বাংলাদেশ ক্রি‌কেটের জনপ্রিয়তার কারণে এই অংশীদারিত্ব ঘিরে আমাদের উচ্চাশা রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে বিসিবি ও ইউনিসেফের মধ্যে বেশ কিছু সহযোগিতামূলক কার্যক্রম সফল হয়েছে। তবে এই অংশীদারিত্বের আওতায় আমরা ক্রি‌কেটের মাধ্যমে অনেক বেশি সুবিধাবঞ্চিত শিশুর কাছে পৌঁছাতে ও তাদের ক্ষমতায়ন করতে পারব আশা করি।’

বিসিবির প্রধান নির্বাহী তার বক্তব্যে বলেছেন, ‘ক্রিকেটের যে ব্যাপক ইতিবাচক ধারা রয়েছে ইউনিসেফের সঙ্গে এই অংশীদারিত্ব সেটাকে আরও বেগবান করবে এবং আনুষ্ঠানিকভাবে শিশুদের খেলাধুলার অধিকারকে জোরালোভাবে সমর্থন করার মাধ্যমে এটা বিসিবির বিদ্যমান কার্যক্রমগুলোকে আরও বেশি মানবিক করে তুলবে।’

শিশু অধিকার সম্পর্কিত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০৬ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে ইউনিসেফ। বিসিবির মাধ্যমে সংস্থাটি আইসিসির বেশ কিছু আয়োজনেও সম্পৃক্ত ছিল। সেগুলোর ম‌ধ্যে উল্লেখযোগ্য আইসিসি বিশ্বকাপ ২০১১, আইসিসি নারী বিশ্বকাপ বাছাই ২০১১, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ সহ আরও বেশ কয়েকটি টুর্নামেন্ট। তবে এবারের উদ্যোগ আগের সব কিছুকে ছাড়িয়ে গেছে মনে করা হচ্ছে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম