পার্থ টেস্টে নেই রোহিত-অশ্বিন

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৩০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪১

পার্থ টেস্টে নেই রোহিত-অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে দ্বিতীয় টেস্ট শুরু শুক্রবার। কিন্তু দুই নির্ভরযোগ্য খেলোয়াড় রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনকে দলে পাচ্ছে না ভারত। ইনজুরিতে ছিটকে গেছেন তারা।

অ্যাডিলেড টেস্টে ফিল্ডিং করার সময় পিঠের চোট পান রোহিত। আর অশ্বিন পেয়েছেন পাঁজরের নিচে চোট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের ম্যাচে দুই ইনিংসে রোহিত ব্যাট হাতে করেন ৩৭ ও ১ রান। আর অশ্বিন দ্বিতীয় ইনিংসে ৫০ ওভারেরও বেশি বল করে ভারতের ৩১ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দুই ইনিংসেই তিনটি করে উইকেট নেন এই স্পিনার।

ভারতের ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায় পৃথ্বি শ গোড়ালির চোট থেকে সেরে উঠলেও এখনই দলে জায়গা পাচ্ছেন না। তাই বৃহস্পতিবার ঘোষিত ১৩ জনের দল ঘোষণা করা হয়েছে তাকে ছাড়াই। শুক্রবার নতুন পার্থ স্টেডিয়ামে শুরু হবে চার টেস্টের দ্বিতীয়টি।

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম