মাশরাফির জোড়া আঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৮, ১৫:৩০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৯

মাশরাফির উইকেট উদযাপন ৪৬ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান ওয়েস্ট ইন্ডিজের। সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৭৭ রানে প্রতিপক্ষের নবম উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ক্রিজে আছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান শাই হোপ। ৫৫ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত তিনি। অন্য প্রান্তে আছেন দেবেন্দ্র বিশু।










শেষ স্পেলে বল করতে নেমে দুর্দান্ত মাশরাফি মুর্তজা। টানা দুই ওভারে নিলেন দুটি উইকেট। ১২ রানে কিমো পলকে বোল্ড করেন তিনি। তারপর কেমার রোচকে এলবিডাব্লিউ করে ফেরান অধিনায়ক। মাত্র ৩ রান করেন উইন্ডিজ ব্যাটসম্যান।
সাকিবের দ্বিতীয় শিকার অ্যালেন
নিজের ষষ্ঠ ওভারে সাকিব আল হাসান পান তার প্রথম উইকেট। রোস্টন চেজকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ৩৪ রানের জুটি ভাঙেন তিনি। পরের ওভারে মাত্র ১ রান দেন। তারপর অষ্টম ওভারে ফ্যাবিয়ান অ্যালেনকে ৬ রানে বিদায় করেন বাঁহাতি স্পিনার। চমৎকার ক্যাচ ধরেন মোহাম্মদ মিঠুন।
মিরাজের জোড়া আঘাত
মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণিতে চাপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিজের নবম ওভারে শিমরন হেটমায়ারকে এলবিডাব্লিউ করেন তিনি। ৬ বল খেলেও রানের খাতা না খুলে মাঠ চাড়েন উইন্ডিজ ব্যাটসম্যান। পরের ওভারে রোভম্যান পাওয়েলকে ১ রানে মিরাজ ক্যাচ বানান মুশফিকুর রহিমের। তার আগে চন্দরপল হেমরাজ ও ড্যারেন ব্রাভোকে ফেরান মিরাজ। ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট নিলেন এই স্পিনার।
সাইফউদ্দিন ফেরালেন স্যামুয়েলসকে
রুবেল হোসেনের বদলে জায়গা পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন দ্বিতীয় ওভারে পেলেন উইকেট। তার প্রথম ওভারে দুটি বাউন্ডারি মারা মারলন স্যামুয়েলস বোল্ড হলেন ১৯ রানে। সাইফের অফ কাটার উইন্ডিজ ব্যাটসম্যানের ব্যাটে লেগে অফ স্টাম্পে আঘাত করে। দুটি চারে সাজানো ছিল স্যামুয়েলসের ৩২ বলের ইনিংস।
মিরাজের দ্বিতীয় উইকেট
মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে বাংলাদেশ পেল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেট। নিজের দ্বিতীয় ওভারে চন্দরপল হেমরাজকে ফেরান এই স্পিনার। তারপর পঞ্চম ওভারে নেন ড্যারেন ব্রাভোর উইকেট। ২৬ বলে ১০ রান করা উইন্ডিজ ব্যাটসম্যানের লেগ স্টাম্প ভাঙেন মিরাজ। শাই হোপের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন ব্রাভো।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট মিরাজের
দ্বিতীয় ওয়ানডের পর শেষ ম্যাচেও চন্দরপল হেমরাজকে নিজের প্রথম শিকার বানান মেহেদী হাসান মিরাজ। এবার ৯ রান করে পয়েন্টে মোহাম্মদ মিঠুনের ক্যাচ হন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ চতুর্থ ওভারেই ভাঙে ১৫ রানের ওপেনিং জুটি। দুটি চারে সাজানো ছিল হেমরাজের ১৭ বলের ইনিংস।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ এ সমতায় রয়েছে। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ইমরুল কায়েসকে বাইরে রেখে নেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে। আর রুবেল হোসেনের জায়গায় খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ দলে ওসান থোমাসের জায়গায় নেওয়া হয়েছে ফ্যাবিয়ান অ্যালেনকে।
বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম