ভারতকে হারিয়ে ইমার্জিং কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:১৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৭

চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা গতবার পাকিস্তান, আর এবার ভারতকে হারিয়ে এসিসি ইমার্জিং কাপের চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা। শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে তারা ফাইনালে।

টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৭ উইকেটে ২৭০ রান জমা করে স্কোরবোর্ডে। তারপর শেষ ওভারের নাটকীয়তায় ৯ উইকেটে ভারতকে আটকে দেয় ২৬৭ রানে।

২৭১ রানের টার্গেট দিয়ে শ্রীলঙ্কার বোলাররা ১২৭ রানেই ভারতের ৬ উইকেট তুলে নেয়। সহজ জয়ের আভাস পাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু তাদের ঘাম ঝরিয়েছে সপ্তম উইকেট জুটি।

শামস মুলানির সঙ্গে অধিনায়ক জয়ন্ত যাদব ১০৭ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। কিন্তু ৪৭তম ওভারে তাদের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় শ্রীলঙ্কা। প্রথম বলে ৭১ রানে আসেলা গুনারত্নের শিকার হন জয়ন্ত। ৪৬ রানে দারুণ নৈপুণ্যে শামসকে রানআউট করে শেহান জয়াসুরিয়া। এরপর অঙ্কিত রাজপুত নিজের প্রথম বলে বোল্ড হন।

কামিন্দু মেন্ডিসের ম্যাচসেরা পারফরম্যান্স ২৩৮ রানে ৯ উইকেট হারালেও শ্রীলঙ্কাকে স্বস্তি দেননি আতিত শেঠ ও মায়াঙ্ক মারকান্দের শেষ জুটি। আতিতের ঝড়ো ইনিংসে শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ২০ রান। ‍দুটি ছয় মারেন এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান। কিন্তু শেষ বলে প্রয়োজনীয় ছয়ের দেখা পাননি আতিত। ২ রান নেন দৌড়ে।

আসেলা সর্বোচ্চ ৩ উইকেট নেন। শেহান ও লাসিথ আম্বুলদেনিয়া পান দুটি করে উইকেট।

তার আগে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারানো শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায় দুই ফিফটিতে। ওপেনার হাসিথা বোয়াগোদার পর মিডল অর্ডারে হাফসেঞ্চুরি করে ম্যাচসেরা হন কামিন্দু মেন্ডিস। ৬১ রান করেন তিনি। আর হাসিথার ব্যাটে আসে ৫৪ রান। শেহান করেন ৪৬ রান। শেষ দিকে ওয়ানিদু হাসারাঙ্গার অপরাজিত ৩১ রানের ইনিংস ছিল দারুণ কার্যকরী।

ভারতের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন অঙ্কিত। চার ম্যাচে তিন ফিফটিতে টুর্নামেন্টের সেরা হয়েছেন কামিন্দু। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম