দুর্দান্ত ক্যাচে ফিরলেন সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৮, ১৮:০৩আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৮:৩২

সৌম্য সরকার ভাগ্যকে দোষ দিতেই পারেন সৌম্য সরকার। তা না হলে কার্লোস ব্র্যাথওয়েটের অমন দুর্দান্ত ক্যাচ হয়ে তাকে ফিরতে হয়! ক্যারিবিয়ান অধিনায়কের নেওয়া অসাধারণ ক্যাচে আউট হয়েছেন সৌম্য। তার আউটের পর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোর ১১.১ ওভারে ২ উইকেটে ১১০ রান।

ব্যাকফুটে গিয়ে এক্সট্রা কাভারে ফিল্ডারের মাথার ওপর দিয়ে শট খেলতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। কিন্তু ব্র্যাথওয়েট দুইবারের চেষ্টায় নেন দুর্দান্ত ক্যাচ। শূন্যে লাফিয়ে প্রথমে বলকে ঠেকানোর চেষ্টা করেন ক্যারিবিয়ান অধিনায়ক। বল তার হাতে লেগে থেমেও যায়, এরপর ঝাঁপিয়ে তালুবন্দি করেন বল। চমৎকার ক্যাচে আউট হওয়ার আগে সৌম্যর ব্যাট থেকে আসে ৩৫ রান। ২২ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৩ চার ও ১ ছক্কায়।

লিটনের ঝড়ো হাফসেঞ্চুরি

শুরু থেকেই ব্যাটে আগুন ঝরাচ্ছেন লিটন দাস। হাফসেঞ্চুরিও পূরণ করলেন তিনি ঝড় তুলে। মাত্র ২৬ বলে ফিফটি পূরণ করেছেন এই ওপেনার। টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরির দেখা পেলেন লিটন। প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে শুরু থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক। চার-ছক্কার ফুলঝুড়িতে মাত্র ২৬ বলে পেয়ে যান ফিফটির দেখা। কার্লোস ব্র্যাথওয়েটের বল সীমানাছাড়া করে পূরণ করেন হাফসেঞ্চুরি।

দারুণ শুরুর পর তামিম আউট

সিরিজে ফেরার লড়াইয়ে ব্যাটিংয়ের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। লিটন দাসের ঝড়ে এগিয়ে যাচ্ছিল স্বাগতিকরা। যদিও শুরু থেকেই সংগ্রাম করা তামিম ইকবাল টিকতে পারেননি।

বেশ কয়েকবার হাফ চান্স দেয়েছিলেন তামিম। ব্যক্তিগত ১৪ রানে তো ‘দ্বিতীয় জীবন’ই পেয়েছিলেন তিনি ফ্যাবিয়েন অ্যালেনের সৌজন্যে! ওই ভুলটাই শুধরে নিলেন এই স্পিনার। বল হাতে নিয়েই অ্যালেন ফিরিয়েছেন তামিমকে। শর্ট মিডউইকেটে বাংলাদেশি ওপেনার সহজ ক্যাচ দিয়েছেন শিলডন কট্রেলের হাতে। প্যাভিলিয়নে ফেরার আগে তামিমের ব্যাট থেকে আসে ১৬ বলে ১৫ রান।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে টস হেরেছে বাংলাদেশ। টস জয়ী ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় মিরপুরের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।

সিলেটের প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। যদিও ওই ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। বিপরীতে সিরিজ জয়ের লক্ষ্যে নিয়ে মাঠে নামা ওয়েস্ট ইন্ডিজের একাদশও অপরিবর্তিত।

সিলেটের প্রথম টি-টোয়েন্টিতে আক্ষরিক অর্থেই উড়ে গেছে বাংলাদেশ। হতশ্রী ব্যাটিংয়ের পর ক্যারিবিয়ানদের পাওয়ার হিটিংয়ে বিধ্বস্ত টাইগাররা। তাতে আরেকবার কুড়ি ওভারের ক্রিকেটে ‘না পারা’র অপবাদ সেঁটে গেছে সাকিবদের গায়ে। মিরপুরে ফেরা ম্যাচ দিয়ে সেই অপবাদ ঘুচানোর সঙ্গে সিরিজও বাঁচাতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস, আবু হায়দার, মোহাম্মদ সাইফউদ্দিন, আরিফুল হক।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শিলডন কট্রেল, ওশানে থমাস।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম