টি-টোয়েন্টিতে সাকিবের প্রথম ‘পাঁচ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৮, ২২:০৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:১৩

সেরা বোলিংয়ের স্মারক নিশ্চয়ই হাতছাড়া করবেন না সাকিব ২০ ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের ৩৬ রানের জয়ে সবচেয়ে বড় অবদান অধিনায়কের। অপরাজিত ৪২ রানের আক্রমণাত্মক ইনিংসের পর ঘূর্ণি-জাদুতে ক্যারিবীয়দের ‘বধ’ করা বিশ্বসেরা অলরাউন্ডারের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লিটন-সাকিব-মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে ২১১ রানের বিশাল সংগ্রহ গড়েও স্বস্তিতে ছিল না বাংলাদেশ। তিন পেসারের খরুচে বোলিং একসময় দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল স্বাগতিকদের।

তবে সাকিব বল হাতে নিতেই ‍দূর হয়েছে সব দুর্ভাবনা। নিজের প্রথম ওভারে (ইনিংসের পঞ্চম) নিকোলাস পুরানকে ফেরানোর পর সরে যান বোলিং থেকে। দ্বিতীয় স্পেলে ফিরেছেন একাদশ ওভারে, আর ফিরেই জোড়া আঘাত। শিমরন হেটমায়ার আর ড্যারেন ব্রাভোকে একই ওভারে আউট করে বাংলাদেশকে নিয়ে যান জয়ের পথে। সাকিবের পরের দুই ওভারে দুটি উইকেট উপহার পেয়েছে টাইগাররা। প্রতিপক্ষ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলার পর ফ্যাবিয়ান অ্যালেনকে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক।

আজ তার বোলিং ফিগারটা (৪-০-২১-৫) তাই এক কথায় অনবদ্য। টি-টোয়েন্টিতে এটাই সাকিবের সেরা বোলিং। আগের সেরা ছিল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে, ওমানের বিপক্ষে ৪/১৫।

সাকিবের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে মিরপুরে অনেক দিন পর টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শেরে বাংলা স্টেডিয়ামে আজকের আগে টাইগাররা শেষ টি-টোয়েন্টি জিতেছিল ২০১৬ সালের মার্চে, পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে। এরপর মিরপুরে টানা চারটি ২০ ওভারের ম্যাচে হেরে যায় বাংলাদেশ। অবশেষে ‘হোম অফ ক্রিকেট’ মেতে উঠলো টি-টোয়েন্টি জয়ের উৎসবে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম