‘নো বল’ নিয়ে এক প্রস্থ নাটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২০:৩৩

সেই বলের সময় থমাসের পা দ্বিতীয় ওভারে তামিম ইকবাল রান আউট হলেও লিটন দাস একপ্রান্তে ঝড় তুলেছিলেন। চতুর্থ ওভারে প্রথম তিন বলে একটি ছয় ও চার মেরে ওয়েস্ট ইন্ডিজকে হতাশই করেন বাংলাদেশি ওপেনার। পঞ্চম বলে ফ্রি হিটে আরও একটি ছয়। কিন্তু শেষ বলে ধরা পড়েন ক্যারিবিয়ান ফিল্ডারের হাতে। তারপরও উদযাপন করতে পারেননি উইন্ডিজ ফিল্ডাররা, উত্তেজিত হয়ে পড়েন কার্লোস ব্র্যাথওয়েট। কারণ বোলার ওশানে থমাসের পায়ের পেছনের কিছু অংশ দাগে থাকলেও ওভার স্টেপিংয়ে বিতর্কিত নো বল ডাকেন আম্পায়ার। এনিয়ে মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জমে উঠেছিল নাটক।

বাংলাদেশকে ১৯১ রানের লক্ষ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওভারে রান আউট করে তামিমকে। তৃতীয় ওভারে সৌম্য সরকার স্ট্রাইকে থেকে মারতে না পারলেও শেলডন কট্রেল অতিরিক্ত রান দেন দুটি ওয়াইড ও একটি নো বলে। ওই ওভারে মাত্র ৫ রান নেওয়ার ক্ষতি পরের ওভারে পুষিয়ে নিতে শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন লিটন। প্রথম বলে কাভার দিয়ে একটি ছয় মারেন তিনি, দ্বিতীয় বলে রান না নিলেও পরেরটি চার। পঞ্চম বলে আরও একটি বাউন্ডারি হাঁকান লিটন। সঙ্গে বোনাস রান হিসেবে বাংলাদেশ আরও একটি রান পায় সেটি নো বল হওয়ায়। যদিও রিপ্লেতে দেখা যায় থমাসের পা ছিল দাগে। এনিয়ে মাথা ঘামায়নি উইন্ডিজ। ফ্রি হিটে ছক্কা মারেন বাংলাদেশি ওপেনার। শেষ বলটি থমাস ওয়াইড দেন। তাতে আরও একটি বাড়তি বল পেয়ে থমাস উড়িয়ে মারেন লিটন, ধরা পড়েন মিড অফে। কিন্তু আবারও নো বল, ওভার স্টেপিং। যদিও রিপ্লেতে দেখা গেছে থমাসের পা ছিল দাগেই।

তানভীরের (ডান পাশে) দেওয়া বিতর্কিত নো বলের প্রতিবাদে মাসুদুর রহমানের সঙ্গে কথা বলছেন ব্র্যাথওয়েট লিটনের গুরুত্বপূর্ণ উইকেটটি পেয়েও না পাওয়ার হতাশায় উত্তেজিত হয়ে পড়েন অধিনায়ক ব্র্যাথওয়েট। নো বল ডাকা আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে বাগবিতণ্ডা করেন তিনি। রিভিউও চান সফরকারী অধিনায়ক। কিন্তু মানেননি বাংলাদেশি আম্পায়ার। যদিও টিভি আম্পায়ারের সঙ্গে কথা বলে এক সময় ভুলে আঙুলও তোলেন তিনি। সেটা ছিল অর্থহীন। শেষ পর্যন্ত সতীর্থদের সঙ্গে কথা বলে ব্র্যাথওয়েট চলে যান বাউন্ডারির কাছে। সেখানে চলে আসেন রিজার্ভ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। ম্যাচ রেফারি জেফ ক্রো যান ব্র্যাথওয়েটের সঙ্গে আলোচনা করতে। ছিলেন ক্যারিবিয়ানদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ব্র্যাথওয়েটের এই দীর্ঘ আলোচনায় শেষে এসে যোগ দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। কথা বলতে দেখা যায়নি তাকে।

তবে এত নাটকের পরও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিদ্ধান্ত যায়নি। হতাশ মনে মাঠে ফিরে আসেন ব্র্যাথওয়েট। ম্যাচ ৮ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয় সিরিজ নির্ধারণীর লড়াই।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম