‘বিশ্বমানের’ স্পিনার ইয়াসিরে আস্থা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৮, ২০:৩১আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২০:৩১

সরফরাজ ও ইয়াসির স্পিনিং উইকেট ছেড়ে এবার সিমবান্ধব কন্ডিশনে লড়াই। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট থেকে মোহাম্মদ আব্বাসের ছিটকে যাওয়ার খবর তাই পাকিস্তানের জন্য বড় ধাক্কা। কিন্তু তাতেও অবিচল অধিনায়ক সরফরাজ আহমেদ। কারণ তার দলে আছে ‘বিশ্বমানের’ স্পিনার ইয়াসির শাহ।

এই বছর মাত্র ১০ ইনিংসে ৩৭ টেস্ট উইকেট নেন ইয়াসির। বল হাতে পাকিস্তানের জন্য মূল অস্ত্রে পরিণত হচ্ছেন তিনি, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের শুষ্ক উইকেটে। এবার ইয়াসিরের পরীক্ষা হবে সিমারদের রাজ্যে। সরফরাজের বিশ্বাস, প্রতিকূল কন্ডিশনেও তার দলের এই লেগস্পিনার ভুগিয়ে ছাড়বেন প্রোটিয়া ব্যাটিং অর্ডারকে।

বুধবার শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে সরফরাজ বললেন, ‘সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্টে সিরিজের কথা ধরুন, পিচ ছিল ভিন্ন ধরনের। সব বিদেশি দল সেখানে ভোগে, যেমনটা সব এশিয়ান দল দক্ষিণ আফ্রিকায় আসে এবং ভুগতে থাকে। এখানে কন্ডিশন ভিন্ন। কিন্তু আমাদের আছে একজন বিশ্বমানের স্পিনার।’

মাত্র ৩৩ টেস্টে ২০০ উইকেটের রেকর্ড গড়া ইয়াসিরকে নিয়ে প্রোটিয়াদের হুঁশিয়ারি করলেন অধিনায়ক, ‘সে ৩৩ টেস্টে ২০০ উইকেট নিয়েছে এবং আমরা জানি দক্ষিণ আফ্রিকা এমন শীর্ষমানের লেগস্পিনারকে তিন বছরের মধ্যে খেলেনি। তাই আমরা এগিয়ে আছি, আমাদের ইয়াসির শাহ আছে। আশা করি তার বিপক্ষে ভুগবে স্বাগতিকরা।’

প্রতিকূল পরিবেশে ইয়াসিরের স্পিন প্রোটিয়াদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ালে হয়তো বাজে অতীত কাটিয়ে উঠবে পাকিস্তান। কারণ দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে ১২ টেস্ট খেলে মাত্র দুটিতে জিতেছে তারা। বাকি ১০ ম্যাচে ৯টি হার, ড্র কেবল একটি। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম