মেলবোর্নে বুমরাহ-কামিন্সের উইকেট উৎসব

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৮, ১৪:০৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৬:০৩

বুমরাহর উইকেট উদযাপন জসপ্রীত বুমরাহর পেসে প্রথম ইনিংসে ২৯২ রানের লিড নেয় ভারত। অস্ট্রেলিয়া তার জবাব দেয় প্যাট কামিন্সের পেসে। প্রথম ‍দুই দিন ব্যাটসম্যানদের দাপটে কাটলেও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের আচরণ বদলে গেল তৃতীয় দিন। উইকেট উৎসব করেছে দুই পেসার, কিন্তু ৩৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে স্বস্তিতে ভারত।

শুক্রবার মাত্র ১৫১ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করে ভারত। স্বাগতিকদের ফলো অনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে তারা, কিন্তু মুখোমুখি হয় ব্যাটিং ধসের। ৫ উইকেটে ৫৪ রানে দিনের খেলা শেষ করে বিরাট কোহলির দল।

কোনও উইকেট না হারিয়ে তৃতীয় দিন ৮ রানে মাঠে নামে অস্ট্রেলিয়া। এদিন পঞ্চম ওভারে ইশান্ত শর্মা ৮ রানে অ্যারন ফিঞ্চকে মাঠছাড়া করেন। ২৪ রানের এই উদ্বোধনী জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি অসিরা। বুমরাহর গতির কাছে হারে মানেন স্বাগতিক ব্যাটসম্যানরা।

টানা তিন ওভারে ৪ উইকেট পেলেন কামিন্স ১২৭ রানের ব্যবধানে সবগুলো উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইনিংস সেরা ২২ রান করেন মার্কাস হ্যারিস ও টিম পেইন।

১৫.৫ ওভারে বুমরাহ ৪ মেডেনসহ ৩৩ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন। দুটি পান রবীন্দ্র জাদেজা।

অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দেওয়ার পথে শুরুতে কামিন্সের গতিতে ওলট-পালট হয়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। ওপেনার মায়াঙ্ক আগারওয়াল একপ্রান্ত আগলে রাখলেও অসি পেসার টানা তিন ওভারে ৪ উইকেট তুলে নেন। ৬ ওভারে ২ মেডেনসহ ১০ রান দিয়ে কামিন্স ফেরান হনুমা বিহারি (১৩), চেতেশ্বর পূজারা (০), বিরাট কোহলি (০) ও আজিঙ্কা রাহানেকে (১)।

ভারতের পঞ্চম উইকেট পান জস হ্যাজেলউড। আগারওয়াল ২৮ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে ৬ রানে খেলছেন ঋষভ পন্থ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম