বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানসের সঙ্গে বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) এক সমঝোতা চুক্তি হয়েছে।
খুলনা টাইটানসের অফিসে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর হয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের উপস্থিতিতে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক ও খুলনা টাইটানসের চিফ মার্কেটিং অফিসার আসমাউল রোক্সানা সিলভিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এর মধ্য দিয়ে খুলনা টাইটানসের গর্বিত স্পন্সর হলো ইউল্যাব। এসময় ইউল্যাবের ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।








