রংপুরের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চিটাগং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৯, ১২:২৬আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৩:৫৫

রংপুরের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চিটাগং পর্দা উঠলো বিপিএলের ষষ্ঠ আসরের। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস। শনিবার বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া ম্যাচে রংপুরের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম।

এই ম্যাচ দিয়েই আবার বিপিএলে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞার পর চিটাগং ভাইকিংসের জার্সিতে বিপিএলে ফিরেই মাঠে নেমেছেন এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টির এই প্রতিযোগিতায় ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছর নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

গতবারের মতো এবারও খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ৫ থেকে ১৩ জানুয়ারি  ঢাকায় হবে প্রথম পর্ব। ১৫ জানুয়ারি থেকে সিলেটে হবে ৮টি ম্যাচ। এরপর ২১ জানুয়ারি ঢাকায় তৃতীয় পর্ব শুরু হবে। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। বন্দরনগরীতে ৬ দিনে হবে ১০টি ম্যাচ। এরপর ১ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল। লিগ পর্বের খেলা শেষে ৪ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে। ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরে বিজয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল। ফাইনাল ৮ ফেব্রুয়ারি। প্রতিটি প্লে-অফ ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

রংপুর রাইডার্স একাদশ: মেহেদী মারুফ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রাইলি রোসো, ফরহাদ রেজা, রবি বোপারা, বিনি হাওয়েল মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, সোহাগ গাজী।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, আবু জায়েদ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম