‘ওয়ার্নার-ডি ভিলিয়ার্সে বিপিএল হবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৯, ১৩:০৯আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৩:৫৪

এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড ওয়ার্নার পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। নতুন বছরের শুরুতেই মাঠে গড়ানো এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো নাম লিখিয়েছেন ডেভিড ওয়ার্নার ও এবি ডি ভিলিয়ার্স। টি-টোয়েন্টি ফরম্যাটে ভয়ঙ্কর দুই ব্যাটসম্যান বিপিএলকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবেন বলে বিশ্বাস আন্দ্রে রাসেলের।

ঢাকা ডায়নামাইটসের জার্সিতে খেলবেন রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডার ছাড়াও এই ফ্র্যাঞ্চাইজিতে আছেন তার জাতীয় দলের তিন সতীর্থ- সুনিল নারিন, কিয়েরন পোলার্ড ও রোভম্যান পাওয়েল। টি-টোয়েন্টির পরীক্ষিত এই খেলোয়াড়দের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

শিরোপার স্বপ্ন নিয়েই প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছেন রাসেল। তবে এবারের বিপিএলে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আঁচ পাচ্ছেন তিনি। ক্রিস গেইল, এভিন লুইস, শহীদ আফ্রিদির সঙ্গে ডেভিড ওয়ার্নার ও এবি ডি ভিলিয়ার্স যোগ দেওয়ায় উত্তেজনাকর এক প্রতিাযোগিতার প্রত্যাশা তার।

ওয়ার্নার ও ডি ভিলিয়ার্সেই তার মনোযোগ বেশি, ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে (এবারের বিপিএল)। এই খেলোয়াড়রা বিশেষ কিছু নিয়ে আসবে প্রতিযোগিতায়। সবশেষে তারা সাধারণ মানুষ হলেও এই খেলোয়াড়রা, বিশেষ করে ডি ভিলিয়ার্স ও ওয়ার্নার অন্যরকম। আমরা সবাই জানি ওরা কতটা ধ্বংসাত্মক।’

সঙ্গে যোগ করেছেন, ‘ওদের যতটা দ্রুত সম্ভব আউট করতে হবে আমাদের। ওয়ার্নার ও ডি ভিলিয়ার্সের ব্যাট অনেক চওড়া, সবকিছুকে ধ্বংস করে দিতে পারে। ওদের বিপক্ষে খেলতে গেলে আমাদের আগে থেকেই পরিকল্পনা করতে হবে এবং আরও বেশি টেকনিক্যাল হতে হবে। যদিও তারা এই প্রতিযোগিতার জন্য খুব ভালো সংযোজন।’

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি