চ্যাম্পিয়নদের হারিয়ে চিটাগং ভাইকিংসের শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৯, ১৬:১৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৮:০৫

রবি ফ্রাইলিঙ্কের আরেকটি উইকেট। ৪ উইকেট শিকারি চিটাগং ভাইকিং পেসার হয়েছেন ম্যাচসেরা রংপুর রাইডার্সকে মাত্র ৯৮ রানে অলআউট করে সহজ জয়ের প্রত্যাশাই ছিল চিটাগং ভাইকিংসের। তবে মিরপুর স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচ জিততে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মুশফিকুর রহিমদের। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩ উইকেটের জয়ে বিপিএলের ষষ্ঠ আসর শুরু করেছে ভাইকিংস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভাইকিংস বোলারদের সামনে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট হয় গত আসরের চ্যাম্পিয়ন রংপুর। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে ভাইকিংস ব্যাটসম্যানদেরও দিতে হয়েছে কঠিন পরীক্ষা। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুশফিকরা।

অল্প পুঁজি নিয়ে বোলিংয়ের শুরু থেকেই ভাইকিংসকে চেপে ধরা চেষ্টা করেছে মাশরাফিরা। সাফল্যও পেয়ে যায় দ্রুত। ক্যামেরন ডেলপোর্টকে ফিরিয়ে রংপুরকে প্রথম উইকেট এনে দেন অধিনায়ক মাশরাফি। অ্যালেক্স হেলসের হাতে ধরা পড়ার আগে ডেলপোর্ট করেন ৮ রান।

নিষেধাজ্ঞা কাটানোর পর প্রথমবার বিপিএলে খেলতে নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল। ভাইকিংসের ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নামা এই ব্যাটসম্যানকে ঘিরে দল তো বটেই, প্রত্যাশায় ছিলেন ক্রিকেট ভক্তরাও। যদিও হতাশ করেছেন আশরাফুল। বিপিএলে ফেরাটা সুখের হয়নি তার, মাত্র ৩ রান করে আউট যান সাবেক এই অধিনায়ক। দ্রুত ২ উইকেট হারানোর পর মোহাম্মদ শাহজাদ ও মুশফিকের ব্যাটে প্রতিরোধ গড়ে ভাইকিংস।

তাদের ব্যাটে জয়ের পথে এগোতে থাকা ভাইকিংস দলীয় ফিফটিও পূরণ করে। কিন্তু এরপরই আবার ধাক্কায় সব এলোমলো। বিনি হাওয়েলের বলে ২৭ রান করে শাহজাদের আউটের পর দুঃখজনক রান আউটে প্যাভিলিয়নে ফেরেন সিকান্দার রাজা (৩)। মোসাদ্দেক হোসেনও ব্যর্থ (৩) হয়ে ফেরেন প্যাভিলিয়নে। এরপর নাঈম হাসান (১০) ভালো শুরু করেও ফিরে যান দ্রুত।

তবে ধাক্কাটা বেশি করে লাগে মুশফিকের আউটে। ৩১ বলে ২ বাউন্ডারিতে এই ব্যাটসম্যান যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, ভাইকিংসের স্কোর তখন ৭ উইকেটে ৮৫। জয়ের জন্য তখনও দরকার ১৪ রান।

শেষ দুই ওভারে দরকার পড়ে ১০ রান। ম্যাচের চিত্র পাল্টে যাওয়ার ইঙ্গিত থাকলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করা রবি ফ্রাইলিঙ্ক (১২*) ও সানজামুল ইসলাম (৭*) ৫ বল আগেই নিশ্চিত করেন ভাইকিংসের জয়। বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট পাওয়া ফ্রাইলিঙ্ক হয়েছেন ম্যাচসেরা।

রংপুরের সবচেয়ে সফল বোলার মাশরাফি। এই পেসার ৪ ওভারে ২৪ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার শফিউল ইসলাম, নাজমুল ইসলাম, বিনি হাওয়েল ও ফরহাদ রেজার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম