‘মিরপুরের উইকেট খুব রহস্যময়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৯, ১৮:৫৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৮:৫৬

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাটসম্যানরা একদমই সুবিধা করতে পারেননি চার-ছক্কার ফুলঝুরি ছোটে যেখানে, সেই টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাট করা দল ৯৮ রানে অলআউট। জবাব দিতে নামা দলও সহজে জিততে পারেনি, ৭ উইকেট হারিয়ে অতি কষ্টে পৌঁছেছে লক্ষ্যে। বিপিএলের শুরুতে এমন লো স্কোরিং ম্যাচ দেখে অনেকেই অবাক। উদ্বোধনী ম্যাচ শেষে দুই দলের প্রতিনিধি হয়ে আসা দুই ‘রবি’ ফ্রাইলিঙ্ক আর বোপারা উইকেট নিয়েই বেশি কথা বললেন সংবাদ সম্মেলনে।

১৪ রানে ৪ উইকেট নিয়ে চিটাগং ভাইকিংসের জয়ের নায়ক ফ্রাইলিঙ্কের কথা, ‘এই ‍উইকেটে ব্যাট করা বেশ কঠিন। তবে এটা ৯৮ রানের নয়, ১৪০ রানের উইকেট। অন্তত ১২০ রান তো হতেই পারতো। রবি বোপারাকে কেউ সঙ্গ দিলে ওদের এই রান হয়ে যেতো। অবশ্য আমাদের বোলারদের কৃতিত্ব কম নয়। ওদের ৯৮ রানে আটকে রাখতে পেরেছি।’

৩৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা রংপুর রাইডার্স যে এক শ’র কাছাকাছি যেতে পেরেছে, তার প্রধান কৃতিত্ব বোপারার। ইংলিশ ব্যাটসম্যানের ৪৪ রান বড় ধরনের লজ্জায় পড়তে দেয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট ধন্দে ফেলেছে বোপারাকেও, ‘মিরপুরের উইকেট খুব রহস্যময়। তবে আমাদের আরও রান করা উচিত ছিল। ১৩০ রান করতে পারলে চ্যালেঞ্জিং স্কোর হতো। এখানে ১৫০ রান তাড়া করে জেতা কঠিনই হবে।’

বোপারার ধারণা, নেট উইকেটের সঙ্গে মূল উইকেটের তফাত বেশি হওয়ায় সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের, ‘বাংলাদেশে নেট উইকেটগুলো মূল উইকেটের মতো নয়। নেটে প্র্যাকটিস করে মাঠের উইকেট সম্পর্কে ধারণা পাওয়া খুব কঠিন।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম