সিরিজ জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৯, ২২:৪০আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ০২:২১

স্টেইন নিলেন চার উইকেট কেপটাউন টেস্টের তৃতীয় দিন আম্পায়ার স্টাম্পের সঙ্কেত দিতেই দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ দু প্লেসিসের আনন্দ গেল হারিয়ে, তার সতীর্থদেরও। পাকিস্তানকে অলআউট করে মাত্র ৪১ রানের লক্ষ্য পেয়েছে, অথচ দিনের আরও প্রায় ৯ ওভারের মতো খেলা বাকি ছিল। দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে তিন দিনেই হারানোর স্বাদ না পাওয়ার বঞ্চনা থেকে প্রোটিয়াদের এই আফসোস।

তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৭১ রান করে। ২৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শান মাসুদ, আসাদ শফিক ও বাবর আজমের ফিফটিতে পাকিস্তান লিড নেয় ৪০ রানের। অবশ্য ইনিংস হারের শঙ্কায় পড়েছিল তারা। ডেল স্টেইন ও কাগিসো রাবাদার পেসে তারা গুটিয়ে যায় ২৯৪ রানে।

৬ উইকেটে ৩৮২ রানে শনিবার খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ আমিরের তোপে পড়ে বেশিদূর এগোতে পারেনি স্বাগতিকরা। শেষ চার উইকেটের তিনটি নেন পাকিস্তানি পেসার। কুইন্টন ডি কক ৫৯ রানে তার শিকার হন। তারপর জোড়া আঘাতে ভারনন ফিল্যান্ডার ও রাবাদাকে ফেরান আমির। স্টেইনকে বিদায় করে দক্ষিণ আফ্রিকাকে থামান শাহীন শাহ আফ্রিদি।

আমির ও শাহীন শাহ পাকিস্তানের পক্ষে চারটি করে উইকেট নেন।

আসাদের ফিফটি উদযাপন দ্বিতীয় ইনিংসের শুরুতে ২৭ রানে ২ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে পাকিস্তান। তবে মাসুদ ও আসাদের ১৩২ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তারা। মাসুদকে ৬১ রানে ডি ককের ক্যাচ বানিয়ে এই প্রতিরোধ ভাঙেন স্টেইন। সেঞ্চুরিবঞ্চিত করে আসাদকে ফেরান ফিল্যান্ডার। ১১৮ বলে ১২ চার ও ১ ছয়ে ৮৮ রানের সেরা ইনিংস খেলেন আসাদ।

তারপর আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। বাবর একপ্রান্ত আগলে রাখায় শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হার এড়ায় পাকিস্তান। দলকে লিড এনে দিয়ে বিদায় নেন তিনি। ৮৭ বলে ১৫ চারে সাজানো ছিল তার ৭২ রানের ইনিংস।

বাবরের বিদায়ের পরের ওভারেই শেষ হতে পারতো পাকিস্তানের ইনিংস। কিন্তু মিড অফে ক্যাচ দিয়েও নো বলে জীবন পান মোহাম্মদ আব্বাস। ডুয়ান্নে অলিভিয়ের পরের ওভারে শাহীন শাহর ক্যাচ ফেলায় ইনিংসে নিজের পঞ্চম উইকেট নিতে পারেননি স্টেইন। এর পরের ওভারে পাকিস্তানি ব্যাটসম্যানকে আউট করে ইনিংসের সমাপ্তি টানেন রাবাদা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে বেশি ৪টি করে উইকেট নেন স্টেইন ও রাবাদা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম