ঢাকার বিপক্ষে কঠিন পরীক্ষা খুলনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ০৯:০০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০৯:০০

জয়ের ছকই হয়তো কষছেন খুলনা টাইটানস কোচ মাহেলা জয়াবর্ধনে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের সুবাস পেয়েও জিততে পারেনি খুলনা টাইটানস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ খুলনার প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস। বেলা সাড়ে ১২টা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

রবিবার ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ ওভার শেষে বিনা উইকেটে ৯০ রান করেছিল খুলনা। কিন্তু দুই ওপেনার পল স্টারলিং ও জুনায়েদ সিদ্দিকের বিদায়ের পর পথভ্রষ্ট হয়ে তারা হেরে যায় ৮ রানে। শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়াতে আশাবাদী খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘মাশরাফি ভাইয়ের দল রংপুর গতবার চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের শুরুটা হয়েছিল কিন্তু হার দিয়ে। আমাদের জন্য এখন প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। আমাদের শুধু আরও আগ্রাসী হয়ে মাঠে নামতে হবে।’

আগের ম্যাচে রাজশাহী কিংসকে পাত্তাই দেয়নি ঢাকা ডায়নামাইটস, জিতেছে ৮৩ রানে। আজকের প্রতিপক্ষ নিয়ে তাই একটু বেশিই চিন্তিত মাহমুদউল্লাহ, ‘কাগজে-কলমে ঢাকা খুব ভালো দল। প্রথম ম্যাচে তাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগই অসাধারণ খেলেছে। আশা করি, ইতিবাচক মানসিকতা নিয়ে ঢাকার বিপক্ষে নামতে পারবো আমরা।’

অন্যদিকে সহজ জয়ে বিপিএল শুরু করে উজ্জীবিত সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। দলটির অলরাউন্ডার শুভাগত হোম বলেছেন, ‘আমরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। প্রতিপক্ষ কে তা নিয়ে ভাবছি না। আশা করি, আগের ম্যাচের মতো কালকের (মঙ্গলবার) ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম