টানা দুই ম্যাচ হেরে হতাশ খুলনা টাইটানস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৯:২৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:২৭

সংবাদ সম্মেলনে খুলনা টাইটানসের পেসার ডেভিড উইজ রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে তা-ও লড়াই করে ৮ রানে হেরেছিল খুলনা টাইটানস। আজ ঢাকা ডায়নামাইটসের সঙ্গে দাঁড়াতেই পারেনি মাহমুদউল্লাহর দল, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থতার চিত্র তুলে ধরে হার মেনেছে ১০৫ রানের বিশাল ব্যবধানে। বিপিএলে এখনও জয়ের দেখা না পেয়ে ভীষণ হতাশ খুলনার খেলোয়াড়রা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে টাইটানসের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দক্ষিণ আফ্রিকান পেসার ডেভিড উইজ বলেছেন, ‘আজকের দিনটা আমাদের জন্য ছিল হতাশাজনক। আমরা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি।  ফিল্ডিংও খুব বাজে হয়েছে আমাদের। বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া করেছি। আমরা যেসব পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম সেগুলো বাস্তবায়ন করতে পারিনি।’

১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছে খুলনা টাইটানস। ব্যাটিং ব্যর্থতা নিয়ে উইজের মন্তব্য, ‘এখানে সব সময় রান তাড়া করা কঠিন। ওরা ২০ থেকে ৩০ রান বেশি করেছে। প্রথম ম্যাচের মতো আজও শুরুটা ভালো করা প্রয়োজন ছিল। এত বড় লক্ষ্য তাড়া করতে চার/পাঁচ জনের রান করা দরকার। সেদিক দিয়ে আমরা ব্যর্থ।’

আজকের হতাশা ভুলে সামনের দিকে তাকিয়ে এই প্রোটিয়া পেসার, ‘আজকের দিনটা খুব বাজে ছিল। এই ব্যর্থতা ভুলে আগামীকালের (বুধবার) ম্যাচে আমরা ভালো খেলতে চাই।’

বুধবার খুলনা টাইটানস খেলবে রাজশাহী কিংসের বিপক্ষে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম