জোহানেসবার্গ টেস্টে অধিনায়ক এলগার

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৯, ১৬:৪৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৬:৪৭

ডিন এলগার পাকিস্তানের বিপক্ষে জোহানেসবার্গে তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডিন এলগার। এক বছরে দ্বিতীয়বার স্লো ওভার রেটে এক ম্যাচ নিষিদ্ধ নিয়মিত অধিনায়ক ফাফ দু প্লেসিস। তার দায়িত্বে এবার নামবেন এলগার।

অধিনায়ক হিসেবে ভালো অভিজ্ঞতা আছে এলগারের। আফ্রো-এশিয়া কাপ ও বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের নেতৃত্বে ছিলেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও প্রাদেশিক দলগুলোর অধিনায়কত্ব করেছেন।

দক্ষিণ আফ্রিকার নেতৃত্বেও ছিলেন এলগার। প্রথম সন্তানের মুখ দেখতে দু প্লেসিস ছুটি নেওয়ায় ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অধিনায়ক ছিলেন তিনি।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক প্রধান লিন্দা জোন্দি বলেছেন, ‘আমাদের অধিনায়কত্বের ঝুলিটা ভারী করার কৌশল হিসেবে এলগারকে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো। এর আগে ওয়ানডে ম্যাচে অ্যাইডেন মারক্রাম ও কুইন্টন ডি কককেও এই ভূমিকায় রাখা হয়েছিল। তাছাড়া ২০১৭ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের টেস্ট ম্যাচের নেতৃত্বে ছিল এলগার।’

কেপটাউন টেস্টে ডানপায়ে চোট পান মারক্রাম। তাই শেষ ম্যাচে শঙ্কায় তিনি। তার স্ট্যান্ডবাই হিসেবে দলে রাখা হয়েছে নতুন মুখ কেপ কোবরাস উদ্বোধনী ব্যাটসম্যান পিটার মালানকে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে শুক্রবার মাঠে নামবে প্রোটিয়ারা। আগের দিন বৃহস্পতিবার ফিটনেস টেস্ট দেবেন মারক্রাম, তখনই জানা যাবে তিনি একাদশে থাকছেন কিনা। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম